Skip to main content

সীমান্ত শহরের স্বয়ংসম্পূর্ণ আয়োজন - ‘সীমান্তরশ্মি’


ছোট পত্রিকা না বলে একে সাহিত্য পত্রিকা কিংবা কবিতাপত্রও বলা যায় নিয়মিত একটি ছোট পত্রিকা প্রকাশ যে কতটা সমস্যার এবং কতটা গরজ থাকলে পরে তা সম্ভব তা একমাত্র এ কাজে নিয়োজিত সুজনদের পক্ষেই অনুধাবন করা সম্ভব মানসিক, কায়িক এবং আর্থিক শ্রমের বিনিময়েই জন্ম হয় এক একটি ছোট পত্রিকার
সম্প্রতি বরাক উপত্যকার সীমান্ত শহর করিমগঞ্জ থেকে প্রকাশিত হয়েছে বার্ষিক সাহিত্য পত্রিকাসীমান্তরশ্মিবন্যা শিলচর ২০২২সংখ্যাটি কবি, সাহিত্যিক নারায়ণ মোদক সম্পাদিত এই পত্রিকার এটি হচ্ছে তৃতীয় বর্ষ, প্রথম সংখ্যা - সর্বমোট চতুর্থ সংখ্যা জুলাই ২০২২- প্রকাশিত এই সংখ্যাটি আসামের বরাক উপত্যকার শহর শিলচরের ভয়াবহ বন্যার স্মরণে নামাঙ্কিত যদিও এটি কোনও বিষয়ভিত্তিক সংখ্যা নয় এই সংখ্যাটি উৎসর্গ করা হয়েছেসীমান্তরশ্মি উপদেষ্টা গল্পকার প্রফুল্ল কুমার দেব-এর স্মৃতিতে প্রকাশক সীমান্তরশ্মি সাহিত্য পত্রিকা পরিবার, মুদ্রণে স্কলার পাবলিকেশনস্‌, করিমগঞ্জ
অধিকাংশ কবিরাই বরাক উপত্যকার আছেন বাইরেরও কয়েকজন তবে পত্রিকার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সীমান্ত শহরের সাহিত্যরশ্মিকে ছড়িয়ে দেওয়ার এক গরজময় প্রয়াস অনুভব করা যায় সূচিপত্রে চোখ বুলালেই
৫৬ পৃষ্ঠার এই পত্রিকা সংখ্যায় রয়েছে সব মিলিয়ে ৪৭ টি কবিতা এবং টি এক পাতার গদ্য নবীন থেকে প্রবীণ কবি লেখকদের উপযুক্ত পরিসর দেওয়া হয়েছে পত্রিকায় একটি বাদে সব কবিতাই এক পৃষ্ঠার কিছু কবিতা দাগ রেখে যায় পাঠক মনে, কিছু কবিতা সহজ, সরল, সপাট উচ্চারণে কাব্যময়তাকে ছাপিয়ে বিষয়ানুগ পথ ধরে হেঁটে যায় আপন খেয়ালে যেন কবিতার একযেমন খুশি সাজোপ্রতিযোগিতার মিছিল
সীমান্তে যেমন আলোর রশ্মি আছে, আছে প্রতিভার রশ্মি - তেমনি আছে গোলা বারুদ মিশাইলেরও রশ্মি প্রথম কবিতা - বিদগ্ধ কবি সুশান্ত ভট্টাচার্যেরএই অন্ধকার সময়েযুদ্ধের বিভীষিকাকে তুলে ধরে চোখের সামনে -
জীবন থমকে দাঁড়িয়ে দূর পৃথিবীতে - ইউক্রেনে
পৃথিবীর গভীরতর অসুখ এখন -
কোনো নতুন আলো কিংবা শান্তির বার্তা নেই কোথাও
…… আমার পৃথিবীতে
রাত্রি গাঢ় হয় - অন্ধকার প্রগাঢ় হয়
আমার চোখে ঘুম নেই
শুনি উদ্বাস্তুদের কান্না - নতুন উদ্বাস্তু শিবিরে…’
আরোও এক রশ্মির সন্ধান পাওয়া যায় পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার আরেক বিদ্বজন কবির উচ্চারণে কবি জ্যোতির্ময় রায়ের কবিতাচারণপদ্য ’ -
নিশ্চুপ অন্ধকারে জেগে আছে রাত
রক্তমাখা তলোয়ারের রত্নময় খাপের মতো
অলিন্দে জোনাকিঝলক
রিক্ত সময়
মেঘে ঢাকা পূর্ণিমা গ্রহণবলয়
আলেয়াচমক …’
আলোআঁধারির এই যাপনবিশ্বে কবিতায় কবিতায় জেগে উঠেছে আপন আপন কবিতাবিশ্ব প্রেম, ভালোবাসা, দেশ, ভাষা নিয়ে জেগেছে গরজ কবি মমতা চক্রবর্তীর শব্দচমকে ভেসে আসে ভাষা জননীর আকুল আহ্বান -
এক - একটি জীবন
আকণ্ঠ ঋণী
কদম, কামিনী
আকন্দের কাছে
এক -একটি জীবন
আজন্ম ঋণী
মায়ের ভাষার কাছে…’
আবার গল্পকার, কবি আদিমা মজুমদার লিখছেন -
কে বলতে পারে
কী আছে
কৃষকের কপালে
মুখোশ ছাড়া এই মুখ
গোপনে আমাকে কাঁদায়, পুষ্টিহীন জীর্ণ শরীর
সারাক্ষণ আমাকে ভাবায়
যুদ্ধের দামামা বারুদের গন্ধ
বুক ভরে যায় বেদনায়
কত কথার কথকতায় এভাবেই ভরে ওঠে কবিতাপত্র যাঁদের কবিতার কথা বলতে হয় বিশেষ করে তাঁদের মধ্যে আছেন - শতদল আচার্য, মন্টু দাস, সুদীপ ভট্টাচার্য, রঞ্জিতা চক্রবর্তী (যদিও তাঁর কবিতার তৃতীয় স্তবকটি যদি শেষ স্তবক হতো তাহলে যথাযথ হতো), ঋতা চন্দ, রতন চন্দ, নারায়ণ মোদক, অনামিকা শর্মা, শিপ্রা দাশ, বনশ্রী চৌধুরী
ছাড়াও ভালো কবিতা লিখেছেন সঞ্জিতা দাস লস্কর, শিখা দাশগুপ্ত, দিলীপ কান্তি লস্কর, ছন্দা দাম, অমিত চট্টোপাধ্যায়, জহর দেবনাথ, বিদ্যুৎ চক্রবর্তী, শিপ্রা শর্মা মহন্ত, শিবানী গুপ্ত, অরুণ চট্টোপাধ্যায়, সুচরিতা সিংহ, শঙ্করী চক্রবর্তী, অনুপ কুমার বণিক, আশুতোষ দাস, মৌসুমী চক্রবর্তী, সুবল চক্রবর্তী, নাসরিন গীতি, শাশ্বতী ভট্টাচার্য, শ্রাবণী সরকার, দীপক হোম চৌধুরী, অনিন্দিতা চক্রবর্তী, গৌতম চৌধুরী, পূরবী নাথ, কস্তুরী হোম চৌধুরী, পরিমল কর্মকার, পূর্ণিমা রানী দে, ধ্রুবজ্যোতি দাস, প্রতিমা পাল ভট্টাচার্য, সঞ্জীব বৈদ্য, গীতা সাহা, প্রতিমা শুক্লবৈদ্য, শুক্লা চন্দ এবং সন্তোষ কুমার দত্ত
শেষের পাতায় মুক্ত গদ্য লিখেছেন শহরের নবপ্রজন্মের গদ্য-পদ্যকার চান্দ্রেয়ী দেব তরতরিয়ে এগিয়ে গেছে গদ্য প্রথম প্যারাগ্রাফেই সমাপ্তিরেখা টেনে বাকিটুকু পাঠকের কাছে ছেড়ে দেওয়া যেত তবু পরবর্তী প্যারাগ্রাফও মানিয়ে গেছে কিন্তু এখানেই শেষ হলে গদ্যধর্ম পুরোপুরি বজায় থাকত শেষের দুলাইন আত্মকথন নির্মল গদ্যে মিশে গিয়ে বড্ড তাড়াতাড়ি পাঠককে আকাট বাস্তবে ফিরিয়ে নিয়ে এল
প্রচ্ছদ, ছাপাই, শব্দ-অক্ষর বিন্যাস যথাযথ সূচিপত্র আরোও একটু সুবিন্যস্ত করার পরিসর ছিল যদিও তা করা হয়নি সংক্ষিপ্ত অথচ মূল্যবান একটি সম্পাদকীয় - বিজ্ঞাপনহীন এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে নিশ্চিত সব মিলিয়ে এক স্বয়ংসম্পূর্ণ আয়োজন এ সংখ্যারসীমান্তরশ্মি

বিদ্যুৎ চক্রবর্তী

সীমান্তরশ্মি
সম্পাদক - নারায়ণ মোদক
মূল্য - ১০০ টাকা
যোগাযোগ - ৯৪৩৫০৭৬০৬৯

Comments

Popular posts from this blog

গুয়াহাটিতে বিদ্বৎসমাজের দেশ, ধর্ম ও সমাজ ভাবনা বিষয়ক আলোচনা সভা

সম্প্রতি গত ৫ এপ্রিল ২০২৬ তারিখে বিশিষ্ট চিন্তাবিদ ও প্রাবন্ধিক খগেনচন্দ্র দাসের আহ্বানে গুয়াহাটি, লালগণেশ অঞ্চলের শান্তিনগরে অবস্থিত পূর্বাশা বিদ্যানিকেতনে আয়োজিত এক আলোচনা সভায় মিলিত হয়েছিলেন মহানগরের বিদ্বৎসমাজের একাধিক ব্যক্তি। আলোচনার বিষয় ছিল ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে ধর্মের অবস্থান ও প্রয়োজনীয়তা’। সভায় সাহিত্য, সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত বহু ব্যক্তির বাইরেও উপস্থিত ছিলেন সুশীল সমাজের একাধিক গুণীজন। এদিন এই সান্ধ্যসভায় আহ্বায়কের বাইরে যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন - বিজয় ভূষণ দে, সিদ্ধার্থ কুমার দত্ত, মনতোষ চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, পীযূষ দেব, শংকর পণ্ডিত, অসিত কুমার সরকার, শাশ্বতী চৌধুরী, ঋতা চন্দ, সুচরিতা সান্যাল, রবিশংকর দত্ত, তাপসী চৌধুরী, বিদ্যুৎ চক্রবর্তী, মধুমিতা দত্ত, মীনাক্ষী চক্রবর্তী, রুদ্রাণী দত্ত, বীণা রায়, মুক্তা সরকার, অনুরাধা দাস পাত্র, জয়া নাথ ও স্বর্ণালি চৌধুরী।     মূল প্রসঙ্গের ধারাবাহিক আলোচনায় উঠে এসেছে একাধিক প্রসঙ্গ - আজকের দিনে ঋষি অরবিন্দের ভাবনার প্রয়োজনীয়তা, আমেরিকা-ইরান যুদ্ধের মানবিক দিক, হিন্দু সমাজে গুরুবাদ ও বিভেদ, ডিপস্টেটে...

প্রতিবাদী শরৎ

এ কেমন শরৎ এল এবার ? বর্ষা শেষের পক্ষকাল আগে থেকে চারপাশ জুড়ে যে অস্থিরতার সূত্রপাত তা এসে নতুন করে প্রকাশিত হল শরতের সূচনায় । বাংলাদেশের পর পশ্চিমবঙ্গে । এমন শরৎ আগে দেখিনি কখনও । আমরা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য শরতের এক অন্যরকম মাহাত্ম্য । পেঁজা তুলোর মেঘের ফাঁকে ফাঁকে একদিকে যেমন রংবেরং - এর ঘুড়ি ওড়ে আকাশে অন্যদিকে তেমনই শিশিরসিক্ত সকালের ঘাসবনে লুটিয়ে পড়ে রাতের বৃন্তচ্যুত শিউলি মা দুর্গার চরণপথে । দিকে দিকে এক গন্ধমাতন আলোড়ন । নদীচরে , পাহাড়ের ঢালে গুচ্ছ কাশের দোলায় দোলে ওঠে অঙ্গ । কাশের বনে খেলে বেড়ায় নব্যদুর্গারা।   আলোড়ন মনাকাশ জুড়েও । মাতন মনন জুড়েও । দোলন আবালবৃদ্ধের অঙ্গে অঙ্গে । আকাশে বাতাসে কান পাতলে , চোখ রাখলেই মাতৃমুখ - মননসুখ । মা আসছেন । দুর্গতিনাশিনী মা । বরাভয় হাতে তিনি ঘুচিয়ে দেবেন যত দুঃখশোক । অসুরশূন্য হবে এ পৃথিবী । প্রতিবারই এভাবে শরৎ আসে পৃথিবীর বুকে , প্রতিবারই আমরা এমনই ভাবনায় ডুবে থেকে এমনই কল্পনায় করি দিনাতিপাত । অথচ চোখের সামন...

নিবেদিত সাহিত্যচর্চার গর্বিত পুনরাবলোকন - ‘নির্বাচিত ঋতুপর্ণ’

সাধারণ অর্থে বা বলা যায় প্রচলিত অর্থে একটি সম্পাদনা গ্রন্থের মানে হচ্ছে মূলত অপ্রকাশিত লেখা একত্রিত করে তার ভুল শুদ্ধ বিচার করে প্রয়োজনীয় সংশোধন ও সম্পাদনার পর গ্রন্থিত করা । যেমনটি করা হয় পত্রপত্রিকার ক্ষেত্রে । অপরদিকে সংকলন গ্রন্থের অর্থ হচ্ছে শুধুই ইতিপূর্বে প্রকাশিত লেখাসমূহ এক বা একাধিক পরিসর থেকে এনে হুবহু ( শুধুমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে ন্যূনতম সংশোধনসাপেক্ষে ) একত্রীকরণ । সেই হিসেবে আলোচ্য গ্রন্থটি হয়তো সম্পাদনা গ্রন্থ নয় , একটি সংকলন গ্রন্থ । বিস্তারিত জানতে হলে যেতে হবে সম্পাদক ( সংকলক ) সত্যজিৎ নাথের বিস্তৃত ভূমিকায় । পুরো ভূমিকাটিই যদি লেখা যেতো তাহলে যথাযথ হতো যদিও পরিসর সে সায় দেয় না বলেই অংশবিশেষ তুলে ধরা হলো এখানে - ‘ সালটা ১৯৯০ । ‘ দৈনিক সোনার কাছাড় ’- এ একবছর হল আসা - যাওয়া করছি । চাকরির বয়স হয়নি তাই চাকরি নয় , এই ‘ আসা - যাওয়া ’ । …. হঠাৎ করেই একদিন ভূত চাপল মাথায় - পত্রিকা বের করব । ‘… সেই শুরু । অক্টোবর ১৯৯০ সালে শারদ সংখ্যা দিয়ে পথচলা শুরু হল ‘ঋতুপর্ণ’র। পরপর দুমাস বের করার পর সেটা হয়ে গেল ত্রৈমাসিক। পুরো পাঁচশো কপি ছাপাতাম ‘মৈত্রী প্রকাশনী’ থেকে।...