আকাশ কুসুম সামনে এখন মোটেও নেই তুমি এইতো চেয়েছিলে ? আমার চাওয়া তোমার ইচ্ছেপূরণ তাই তো দূরে দিলেম যেতে তোমায়। এবার বাঁচলো তোমার জীবন এবার ওড়াও তোমার স্বপ্নকেতন , আপন খেয়াল খুশির পালে যাক এগিয়ে তোমার তরী। রইব আমি অনেক দূরে ফেলে আসা কোন এক পাড়ের নাম না জানা অচিন ঠিকানায়। আমারও দিন হবে যাপন ছন্নছাড়া বেলায় শুধু আঁকড়ে ধরে এধার ওধার কুড়িয়ে আনা টুকরো কথা টুকরো স্মৃতির সাথে। চোখের সামনে নেই তো বটে হৃদয়ে যে অহর্নিশি ভাসছে ছবি , পারিনি তো সরিয়ে দিতে - হয়নি রপ্ত হাজার কসরতেও তুমি - ভুলানো এমন উপচার। রোজ সকালে শুধুই হা - পিত্যেশ তাকিয়ে থাকা ভাটি জলের নদী ওই বুঝি বা এলো ভেসে প্রেমের ছোঁয়ায় বার্তা স্রোতভাসি। এমনি করেই কুড়াই আকাশ কুসুম এমনি করেই গড়ায় বর্ষ দিন , এমনি করেই যাব যুগান্তরে তুমিহীন আমি - কায়া হৃদয়হীন।
স্বপ্নের ফেরিওয়ালা