বাংলা সাহিত্য সভা , লংকা শাখা থেকে নিয়মিত প্রকাশিত হয় বার্ষিক মুখপত্র ‘ সম্পর্ক ’ । প্রকাশিত হয় মূলত বিশ্ব বই দিবসের দিন যদিও এবারের এই তৃতীয় বার্ষিক মুখপত্র তথা সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়েছে খানিকটা পিছিয়ে রথযাত্রার শুভদিনে । আগের দুটি সংখ্যার মতোই এবারেও সম্পাদকের দায়িত্বে রয়েছেন খেয়ালি লেখক মনোজকান্তি ধর । ১ / ৪ ক্রাউন সাইজে ৬০ পৃষ্ঠার এই সংখ্যায় সম্পাদকীয় প্রতিবেদনের বাইরেও রয়েছে স্পষ্ট বিভাগবিন্যাসযুক্ত একগুচ্ছ লেখালেখির সম্ভার । এবং তা ক্রমান্বয়ে বিন্যস্ত রয়েছে বিভাগ অনুযায়ী । প্রথম পৃষ্ঠার সম্পাদকীয়তে একে একে এসেছে বইবিষয়ক চিন্তাভাবনা , ভাষা বিলুপ্তির শঙ্কা এবং ‘ সম্পর্ক ’ সম্বন্ধিত কিছু তথ্যের খতিয়ান । পাঠকের অভাবের কথা বলতে গিয়ে লেখক লিখছেন - ‘… যারা বাস্তবিক অর্থে পাঠক , তারা বই পড়বেই । বইয়ের প্রতি মানুষের অন্তরের টান সেকালে যেমনটা ছিল আজও তেমনই রয়েছে … । ’ লিখছেন - ‘… আমরা চাই না পৃথিবীর একটি ভাষাও হারিয়ে যাক … । ’ এক ধনাত্মক বার্তা। রয়েছে এসব নিয়ে প্রকাশক গোষ্ঠীর কাজকর্মের খতিয়ানও । ‘সংবাদ’ বিভাগে রয়েছে দুটি রচনা। সুখপাঠ্য রম্য রচনার আঙ্গিকে সুব্রত দত্ত লিখেছেন ব...
স্বপ্নের ফেরিওয়ালা