Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৯৯

এই তো পুজো

শরৎ এসেছে ঝেঁপে। বনে বনে নীলকুরিঞ্জি প্রতীক্ষা   চোরা খুশির দিন যাপন শারদ আবহে উতলা মন।     পড়ে আছে কত অসমাপ্ত কাজ   হাত লাগাতে ইচ্ছে করে না   'ওই দিকে যে মন পড়ে রয়,   মন লাগে না কাজে'। সেই দে-ছুট বেলা থেকে   এই একই উদ্দীপনা।   ক্যালেন্ডারের ছকে ছকে   আনমনে দিন গোনা।     সেদিন ছিল হৈ হুল্লোড়   এখন - হৃদমাঝারে।   দেহের বয়স তরতরিয়ে বাড়ে মনের বয়স এগোয় না,   এ কেমন বিড়ম্বনা ?   মন-গহিনে দিনের স্বপন এক দোটানা, এক উচাটন   মন বলে - চল একছুটে যাই শিউলিতলায়, কাশের বনে,   কুমোর পাড়ায়, মণ্ডপে মণ্ডপে।     দেহের মুখোশ পথ আগলে দাঁড়ায়   বলে - সামলে চলো খানিক এ তুমি আর আগের তুমি নও, স্থিতপ্ৰজ্ঞ হও একটুখানি বোঝো -     এই তো কারো পুজো।