এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে , আবার এক সময় হারিয়েও যায় চিরতরে - বিস্মৃতির অতল গহ্বরে । এর মধ্যে কিছু মানুষ নিজ মেধা দক্ষতা ও কাজের মাধ্যমে পার্থিব মৃত্যুর পরও তাঁদেরই অনুসারী মানুষের উদ্যোগে বেঁচে থাকেন অনন্ত কাল - প্রজন্মের পর প্রজন্ম ধরে । সেক্ষেত্রে ব্যক্তি এবং তাঁর অনুসারী উভয়েই সমান বরেণ্য হয়ে থাকেন অগণিত মানুষের মননে , চিন্তনে । ‘ আদম ’ - একটি ‘ অনিয়মিত কবিতা পত্রিকা ’ । যেহেতু অনিয়মিত তাই পাঠকের চাহিদায় থাকে না সময়ের নিক্তি ধরে পত্রিকার প্রকাশ । এবং এর ফলে পত্রিকা প্রকাশে যথোপযুক্ত যত্ন ও গরজের ছাপ হয়ে ওঠে স্পষ্ট । আবার কবিতাপত্র হলেও কবিতার বাইরে কিছুই নেই বা হতে পারে না এমন কোনও দিব্যিও কেউ দেয়নি বা দেওয়ার দরকারও নেই । কবি কিংবা কবিতার বিশ্লেষণেই তো গদ্য এসে পড়ে অবধারিতভাবে । সুতরাং গদ্য , পদ্য বা সময়ের নিক্তি কোনোটাই মুখ্য নয় । বিষয় এবং উৎকর্ষই এখানে মুখ্য । ‘ আদম ’- এর জানুয়ারি ২০২৩ সংখ্যা প্রকাশিত হয়েছে ‘ গৌতম বসু ( ১৯৫৫ - ২০২১ )’ সংখ্যা হিসেবে । কবি , গদ্যকার , অনুবাদক , সম্পাদক এবং সর্বোপরি ব্যক্তি গৌতম বসুর সম্পূর্ণ জীবনকে একের পর এক সুগ্রন্থিত বিষয়বৈচিত্...
স্বপ্নের ফেরিওয়ালা