Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক শিলচর

'বৃষ্টিকথা'র উন্মোচন - বরাকের সাহিত্য ধারায় নতুন মাইল ফলক

'বৃষ্টিকথা'র উন্মোচন - বরাকের সাহিত্য ধারায় নতুন মাইল ফলক - - - - - - - - - - - - - - - - - - - - -  বলতে গেলে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে রইল 'কবির শহর' শিলচর। বরাকের ২৫৩ জন কবির বৃষ্টি বিষয়ক কবিতার সংকলন 'বৃষ্টিকথা'র উন্মোচন হলো গত ৭ নভেম্বর ২০২১ তারিখে শিলচর হাইলাকান্দি রোডে অবস্থিত শুভশ্রী বিবাহ ভবনে। 'বৃষ্টিকথা' সংকলনের সম্পাদকরা হলেন সুশান্ত ভট্টাচার্য, আদিমা মজুমদার, পম্পা গুহঠাকুরতা এবং সুপ্রদীপ দত্তরায়। আয়োজনে 'বৃষ্টিকথা বরাক' - যার উদ্যোক্তারা হলেন উপরোক্ত চারজনের বাইরেও দীপেন্দু দাস, ত্রিদেব চৌধুরী, রূপরাজ ভট্টাচার্য, দোলনচাঁপা দাসপাল এবং বিদ্যুৎ চক্রবর্তী।  এদিন সকাল হতেই নান্দনিক গরজে একে একে এসে উপস্থিত হতে থাকেন সাহিত্য জগতের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত শতাধিক গুণীজন। শিলচরের বাইরেও করিমগঞ্জ, হাইলাকান্দি, গুয়াহাটি এবং অন্যান্য জায়গা থেকে এসে এক ছাদের তলায় জড়ো হতে থাকেন বরাকের সঙ্গে জড়িত একাধিক কবিরা। সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানের সূচনা হলো বর্ষীয়ান কবি আশুতোষ দাসের চমৎকার উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে। অনুষ্ঠানে...