উত্তরপূর্বে যে ক ’ টি ছোট পত্রিকা ধারে ও ভারে নিজস্ব প্রতিষ্ঠা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়ে আসছে , ‘ পূর্বাদ্রি ’ তাদের মধ্যে অন্যতম । অন্য আরও পাঁচটি পত্রিকার তুলনায় পূর্বাদ্রির আছে এক আলাদা বিশেষত্বও । ধারাবাহিকতায় ও উৎকৃষ্টতায় পূর্বাদ্রি আগাগোড়া স্বতন্ত্র । তবে এটাই পূর্বাদ্রির শেষ কথা নয় । নয় মূল কথাও । পূর্বাদ্রির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার অন্য এক বিশেষত্ব । নাগাল্যান্ডের মতো রাজ্যের বাংলা সাহিত্যক্ষেত্রের কঠিন জমিতে পূর্বাদ্রি নিয়মিত জুগিয়ে আসছে উর্বরতা , ফলিয়ে আসছে সোনার ফসল । আর এর নেপথ্য কারিগর হলেন এই উত্তর পূর্বের অন্যতম বলিষ্ঠ লেখক , সাহিত্যিক , সম্পাদক দেবাশিস দত্ত । তাঁর মেধাসম্বলিত সাহিত্যকৃতি শুধু উত্তর পূর্বেই সীমাবদ্ধ নয় , ছাড়িয়ে গেছে এই ভৌগোলিক পরিসরের সীমানাও । সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ পূর্বাদ্রি ’ র বিশেষ উত্তর - পূর্ব সংকলন ১৪২৯ । প্রকাশের কাজ যখন প্রায় শেষ পর্যায়ে তখনই শারীরিক ভাবে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত অমৃতলোকে পাড়ি জমালেন কৃতী সাহিত্যব্রতী, সম্পাদক দেবাশিস দত্ত । এমনকি সম্পাদকীয়টুকুও লিখে যেতে পারলেন না । পূর্বাদ্রি প্রকাশে তাঁর দীর্ঘ দিনের সঙ্গ...
স্বপ্নের ফেরিওয়ালা