Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৯৭

ভ্রমবিলাস

কোথায় যে কোন সাঁঝবেলাটি   রং মেখে দেয় জীবন পথে।   এ রং মুছে যাবার জলরং কথা নয় পরতে পরতে রং বিভ্রম কথা কয়।   পথে ভিজে ভিজে মন একসা হলেও তাপিত হৃদয়ে মধুর সমীর বয়। বুকের গভীরে একটুকু ঠাঁই পেতে বিছাই কুসুম হাওয়ার পথে পথে।   কে যে কার মনগগনে   রং মেখে যায় সন্ধ্যা জুড়ে   কোন হাওয়াতে ছড়ায় যে কোন রঙিন মনের ভ্রমবিলাস,   কেউ জানে না, জানে শুধু প্রহর জাগা রাতপাখি আর গভীর রাতের কৃষ্ণ আকাশ। যে আকাশের তারায় তারায় সঞ্চিত সব রঙিন ইতিহাস - আর সন্ধ্যা রাগে চোখের তারায়   পলক জোড়া অথৈ সর্বনাশ।