Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৯৯

সে ছবি আমার নয়

চোখে চোখ পড়তেই কী যেন এসে বিঁধেছে বুকে, কোথাও দেখেছি তারে। হাতড়ে বেড়াই এক বিশাল জীবন - এক জীবনে কত মানুষের মুখ মনে রাখা যায় ? বিষম এ দায়। চোখে তার চোখ রেখে দেখেছি যে ছবি সে ছবি আমার নয়, এইটুকু সার বাকি সব বর্জ্য শুধু, সবই অসার।