শরৎসুন্দরী হাসি হাসি মুখে আবার দিলেন দেখা চারিদিকে তার খুশীর বাহার সোনা রোদ্দুরে মাখা । মাথার উপরে নীল চাঁদোয়া চুমকিখচিত তায় নীচে বিছানো সবুজ চাদর ফুলে ফুলে ফুলময় । …… ( কবিতা - মা ’ কে বরণ করি ) কিংবা - কাশের বনে লাগল দোলা শরৎ এল বুঝি শিউলি ফুলে সুবাস ছড়ায় - ফিরি পরশ খুঁজি । … সকালবেলায় রবির আলোয় ভুবনভোলা রূপ শরৎ কালের প্রতিটি দিন মাদকতাভরা রূপ । …… ( কবিতা - শরৎ এল বুঝি ) ঋতু পর্যায়ের অগুনতি কবিতায় সেজে উঠেছে ডঃ গীতা সাহার সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘গুলমোহর’ । মোট ৫৮ পৃষ্ঠার এই গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে ৪৬ টি কবিতা। দু’একটির বাইরে সবক’টিই অন্ত্যমিলের ছন্দে লিখা লিখা। ডঃ গীতা সাহা করিমগঞ্জের রবীন্দ্র সদন মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ। দীর্ঘ তাঁর প্রকাশিত গ্রন্থের তালিকা। নবতম সংযোজন এই ‘গুলমোহর’। পেপারব্যাকে মানানসই প্রচ্ছদ। প্রচ্ছদ শিল্পীর নাম ঊহ্য। কবি তাঁর এই গ্রন্থটি উৎসর্গ করেছেন তাঁর - ‘মাকে ও বাবাকে’। ঋতু - বিশেষ করে শরৎ বিশেষ ভাবে স্থান পেয়েছে এই গ্রন্থে। এছাড়াও ভিন্ন স্বাদের - এমনকি কিছু হাস্যরসাত্মক ছড়াগোত্রের কবিতাও রয়েছে যা শিশু থেকে বৃদ্ধ সবারই পঠনোপযোগী। এ নিয়ে ক...
স্বপ্নের ফেরিওয়ালা