প্রথম চুমু(ক) ‘মাস্ক পরো - মাস্ক পরো ’ - প্রায় চেঁচিয়েই ওঠে বাতি। বাতি অর্থাৎ বাতিঘর। এ নামেরও এক সুমধুর পটভূমি আছে। সে নাহয় পরে হবে। আপাতত সরেজমিনে বাতিকে সামাল দেওয়াটাই মুখ্য। ঘর থেকে বেরোতে গিয়েই এমন ঝাঁঝালো নির্দেশের জন্য মোটেই প্রস্তুত ছিল না সুমন। না , এ নামের পেছনে কোনও ইতিহাস নেই। পুরুষের নামে এসব থাকেও না। বৈচিত্রহীন , একঘেয়ে , সরলরৈখিক জীবনের আরেক নাম বোধকরি পুরুষ। যদিও বিপরীত লিঙ্গের মানুষরা এটা মানবে না কিছুতেই - বাতিই যেখানে মানে না সেখানে - - - । ‘ আরে , আমরা তো গাড়িতেই যাচ্ছি। তাহলে মাস্কের কী দরকার ?’ - পরিস্থিতি সহজ করার লক্ষ্যে সচেষ্ট হয় সুমন - পুরুষ মানুষেরা যা সারা জীবন ধরে করেই থাকে আরকি। নিমরাজি বাতি বুঝে উঠতে পারে না কী বলবে। জিভ যেন আটকে যাচ্ছে ধীরে ধীরে। একসাথে অনেকগুলো লোক দরজা দিয়ে বেরোতে চাইলে যেমন সবাই আটকা পড়ে যায় ঠিক তেমনি। ভয় , ভীতি , আনন্দের মিশেল অনুভূতির ঝড় বইছে ভেতরে। তাই বলার মতো যেন জুতসই কথাই খুঁজে পাচ্ছে না বাতি। অথচ ওই পুজোআচ্চার সময় আর ঘুমের সময়টুকুর বাইরে কথাই ছিল তার সর্বক্ষণের সঙ্গী। ছিল মানে তো এই সেদিন অবধি যখন নিয়মিত স...
স্বপ্নের ফেরিওয়ালা