Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৬৭

খুঁজে ফিরি বাতিঘর

খুঁজে ফিরি বাতিঘর     আজও আবার আগের মতো খুঁজে ফিরি বাতিঘর - তুমি জানো না। পলকে পলকে তাকাই বারে বারে গরজে গরজে আসি ফিরে ইথারে নতুন সম্বোধন - তুমি তা মানো না। আমি এমনি করেই চাইব তোমায় হাওয়াই ফানুস ওড়াবো আজীবন। ইথারে তোমার চমক আমার শিহরণ আমার অপ্রাপ্তির তামাম সম্পূরণ। আমি শেষের দিনেও থাকবো চেয়ে পথ যে পথ দিয়ে তোমার আসা যাওয়া অলীক স্বপ্ন বেলার সাত কাহন। বিকেল বেলার কোন যে বালাই ক্ষণ কেন কাঁদে এ পরাণ ভোরাই কুসুম তানে নিষেধের বেড়াজালে , দিনমান ব্যবধানে অবৈধ অমোঘ টানে ইতিউতি - বাতিঘর ,   আমার খেয়ালি মনের ঝঙ্কৃত তারানা -   তোমাকে নিয়ে রচি যে প্রেমের সৌধ   অপার বিশ্বে জানি শুধু আমি ,   অপর বিশ্বে - তুমিও তা জানো না।