বসন্ত বর্ষা শে ষে তন্দ্রা বিভোর সাত সকালে সুখ স্বপ্নে ছিলাম যখন বিভোর তখন ছন্নছাড়া অস্পষ্ট কোলাজে তার সঘন আনাগোনা। এরপর অস্বস্তির পারদ চড়ার শেষে, জাগরণ আর ঘুমের সীমারেখায় সামনে দাঁড়িয়ে কেড়ে নিয়েছে আমার যত কুড়িয়ে আনা খড়কুটো, আমার পনেরো আনার সঞ্চিত মাধুকরী। এতগুলো বসন্ত ক'জন দেখেছে, এত এত বর্ষা ক'জন এসেছে পেরিয়ে ? আমি মাটিতেই আছি মাটিতেই থাকি তাই কি এত ভালোবাসা, এত অত্যাচার ? আমাকে নিয়ে আকাশে ছড়ায় ভ্রুকুটি, আলো আঁধারের আবছা আলোয় মুখোমুখি হাসির তোড়ে - অনিচ্ছায় রচে যেতে হয় ইচ্ছেমৃত্যু। চোখের সামনে দেখে যেতে হয় অগণিত অগোছালো বসন্ত, বর্ষা শেষে পথের ধারের অকাল মৃত - উষ্ণ প্রস্রবন।
স্বপ্নের ফেরিওয়ালা