Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ২০-০৮-২০২২

প্রত্যাশার প্রথম সংখ্যা - ‘হৃদিকথা’

হৃদমাঝারে ফেসবুক গ্রুপ - এর সুচিন্তিত বাংলা ম্যাগাজিন - ‘ হৃদিকথা ’ র প্রথম সংখ্যাটি সম্প্রতি উন্মোচিত হলো কোলকাতায় । প্রকাশক কর্পোরেট পাবলিসিটি , বসিরহাট । সম্পাদিকা ( যেভাবে লিখা আছে ম্যাগাজিনে ) বরাক উপত্যকার শিলচরের কবি শর্মি দে । এছাড়াও সম্পাদক হিসেবে রয়েছেন সভাপতি এবং উপদেষ্টা উজ্জ্বল দত্ত চৌধুরী , দু’জন সহ সম্পাদক - শুভজিৎ দাস দাঁ ও মীরা পাল । সৃজনশীল সাহিত্যে সবাই পরিচিত নাম । সুতরাং এই ম্যাগাজিনটি যে একটি বিশাল আয়োজন হবে সেটাই স্বাভাবিক । এবং হয়েছেও তাই । সংকলন-গ্রন্থসম পত্রিকাটির চারজন সম্পাদকই আলাদা আলাদা ভাবে স্বল্প কথায় লিপিবদ্ধ করেছেন সুস্পষ্ট সম্পাদকীয় - যার সূত্র ধরে ফুটে উঠেছে একটি সাহিত্য গ্রুপের সাহিত্যের প্রতি দায়বদ্ধতা ও গরজের স্বচ্ছ একটি ছবি । ১৩৬ পৃষ্ঠার এই পত্রিকায় রয়েছে মোট ৬৩ টি কবিতা, ৭ টি অণু কবিতা, ৩ টি সনেট, চার পর্বের ১ টি লিমেরিক,  ২ টি সপ্তপদী কবিতা, ৪ টি সপ্তশব্দের কবিতা, ১ টি আত্মকথন, ১ টি গল্পিকা (?), ১ টি পত্র সাহিত্য, ৪ টি অণু গল্প এবং ১৩ টি গল্প। সত্যিকার অর্থেই বিশাল আয়োজন। বরাক উপত্যকা, পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বহু কবি লেখকদের লেখ...