Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত - গতি দৈনিক পত্রিকা শিলচর ২১ অক্টোবর ২০২০

উমা ও দুর্গার প্রেক্ষাপটে অত্যাধুনিক দুর্গোৎসব ও ঐতিহ্যের অবমাননা

  উমা ও দুর্গার প্রেক্ষাপটে অত্যাধুনিক দুর্গোৎসব ও ঐতিহ্যের অবমাননা   কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই কত লোকে কতই বলে শুনে প্রাণে মরেই যাই । মা ’ র প্রাণে কি ধৈর্য ধরে জামাই নাকি ভিক্ষা করে এবার নিতে এলে পরে বলব উমা ঘরে নাই ।। আবার দাশরথির পাঁচালিতে পাই - গিরি গণেশ আমার শুভকারী। পূজে গণপতি , পেলাম হৈমবতী যাও হে গিরিরাজ , আন গিয়ে গৌরী। বিল্ববৃক্ষমূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন।   এই গৌরী কিংবা শাক্তপদাবলীর উমা আমাদের ঘরের মেয়ে । প্রতিবছর বাপের বাড়িতে   আসেন । দুর্গা উমা হয়েই আসেন । সাধারন বাঙালি বাড়ির অন্দরমহলে , জীবন যাত্রার অঙ্গ হয়ে । মা সারদার মধ্যে স্বামী বিবেকানন্দ দেখেছিলেন এক দেবী শক্তিকে । যাকে তিনি জ্যান্ত দুর্গা বলেছিলেন । স্বামী বিবেকানন্দই বেলুড়মঠে দুর্গা পুজা শুরু করেছিলেন । তিনি সমাজের নারীশক্তির আধারকে দেখেছিলেন মাটির দুর্গার অন্তরালে জ্যান্ত দুর্গা সারদা দেবীকে । স্বামী শিবানন্দকে একটি চিঠিতে তিনি লিখেছিলেন ," আমার চোখ খুলে যাচ্ছে । দিন দিন সব বুঝতে পারছি । আগে মা আর মায়ের মেয়েরা । " এই ঘরের মেয়ের আহ্লাদের আতিশয্যে আর নতুন...