এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ চার মিঠে দেখাতে পার যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে শোন-পাপড়ি তাহার অধিক মিঠে, কন্যা, কোমল হাতের চাপড়ি। এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ চার সাদা দেখাতে পার যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি তাহার অধিক সাদা তোমার পষ্ট ভাষার দাবড়ি। " জীবন ধারা" - শব্দবন্ধটি আমার খুব প্রিয়। একটি জীবনের আদ্যন্ত পাঠ শুধুমাত্র ' মুসকিল ' ই নয় , ' না-মুমকিন ' ও। তবে একটি কথা হলফ করে বলতে পারি যে অন্য সবারই মতো আমিও আমার জীবনের সবচাইতে সেরা - সোনালি অধ্যায়টা পেরিয়েছি আমার একমাত্র সন্তানটির শৈশব ও কৈশোরকে সরাসরি প্রত্যক্ষ করেই। ' স্ত্রীয়াশ্চরিত্রং দেবা ন জানন্তি ' । শিশু থেকে বালিকা , কিশোরী হয়ে আজ মেয়েটি আমার যুবতী হওয়ার পথে। ধীরে ধীরে ' জীবন ধারা ' য় স্নাত হতে হতে এখন স্নাতক স্তরের ছাত্রী। বুদ্ধির সাথে সাথে বোধেরও ঘটে চলেছে বিকাশ। ' কোমল হাতের চাপড়ি ' আর ' পষ্ট ভাষার দাবড়ি ' পেরিয়ে এখন স্বভাবতই তৈরি হচ্ছে ওর নিজস্ব মনোজগৎ। চৌষট্টি রকম কলার অস্তিত্ব থাকলেও সংগীতকলাতেই ও...
স্বপ্নের ফেরিওয়ালা