Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২১৮

যাপিত জীবন ও সমাজের নির্মোহ মন্থন - ‘সবুজ স্বপ্নের প্ল্যাটফর্ম’

উত্তর পূর্বের, বিশেষ করে বরাক উপত্যকার লেখালেখির জগতে লীনা নাথ এক পরিচিত নাম। আজকের দিনে কবি হিসেবে তাঁর বিশেষ পরিচিতি থাকলেও ছোটগল্পের জগতেও তাঁর উপস্থিতি ছিল চমকপ্রদ। একসময় নিয়মিত প্রকাশিত হতো তাঁর গল্প - লিখেছেন দুশোরও অধিক। হারিয়ে যায় কতকিছু, কত সৃষ্টি, কত যাপন কথা ও ব্যথা। সাম্প্রতিক সময়ে সাহিত্য জগতে বহুদিন ধরে তাঁর উপস্থিতি নিতান্তই কম লক্ষ করা গেলেও সদ্য প্রকাশিত হয়েছে এই লেখকের ৩০টি ছোটগল্পের সংকলন - ‘সবুজ স্বপ্নের প্ল্যাটফর্ম’। ১/৮ ডিমাইয়ের ২৮৮ পৃষ্ঠার হার্ড বোর্ড বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখক তাঁর যাবতীয় অনুভবকে সবুজ স্বপ্নের প্রলেপ দিয়ে এঁকেছেন তাঁর নিজস্ব যাপনভূমির প্রেক্ষাপটে থাকা আপামর মানুষের সুখ-দু:খের যাপিত বেলার নির্মোহ ক্যানভাস। ভূমিকায় তিনি লিখেছেন তাঁর গল্পযাপনের বিস্তৃত আখ্যান - তাঁর গল্পের রেলগাড়ির স্বপ্নের প্ল্যাটফর্ম পেরিয়ে যাওয়ার কথা। গল্পের ধারা বা ধরন সবারই কম বেশি ভিন্ন। ব্যতিক্রম নন লীনাও। তাঁর গল্প চলতে থাকে সাবলীল, স্বত:স্ফুর্ত ধারায়। কোথাও আটকে থাকে না যদিও আবেগের অত্যাচারে বাক্য গঠনে ক্ষণিক অসংলগ্নতাও যে অনুভূত হয় না কখনও - তাও নয়। তবু হারায় না খেই। চরি...