এই তো জীবন মাঝে মাঝে ছন্দপতন , এ না হলে কীসের জীবন ? কত আর সামনে এগিয়ে চলা , মাঝে মাঝে পেছন ফিরে দেখা এই তো আসল জীবন। কিংবা কয়েক ধাপ পিছিয়ে গিয়ে , নয়তো অসময়ে খানিক এগিয়ে যাওয়া। থমকে পড়ে চলার রসদ জুগিয়ে নেয়া। ঘুরপাকে নতুন পথে স্রোতে ভাসা - এই তো সঠিক জীবন। কালের হিসেব জটিল হয়ে ওঠে জীবন পথে রুদ্ধ সরল পাটিগণিত। অগোছালো কাল গুছিয়ে নিলে তবে সাজানো বাগান হাতছানিতে ডাকে , এই তো সখের জীবন। যাপন ক্ষেত্র কিংবা খেলার মাঠ তৈরি থাকে পদচারণ আশায় , হোক না যতই বেহিসেবি অবকাশ বিজয় মালা মেলায় সঠিক সময়। এই তো মধুর জীবন । জীবন ধারা বয় না ছন্দ মেপে , ধ্বস্ত ধারায় সন্তরনের মুন্সিয়ানায় পেরোতে হয় অকাল বেলার পথ , তবেই আসে বসন্ত উৎসব। এই তো কাম্য জীবন।
স্বপ্নের ফেরিওয়ালা