স্বপ্না নাথ এর - ‘ বিশ শতকের বাংলা উপন্যাসে নারী পরিসর ’ ডঃ স্বপ্না নাথ জন্মসূত্রে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার প্রান্তিক জনপদ লক্ষ্মীনগর এর বাসিন্দা । প্রাথমিক থেকে মহাবিদ্যালয় স্তরের শিক্ষা দীক্ষার পর আসাম বিস্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ও পি এইচ ডি ডিগ্রি লাভ করে বর্তমানে ডিব্রুগড়ের কানৈ মহাবিদ্যালয়ে অধ্যাপনার কাজে যুক্ত । একই কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক টঙ্ক প্রসাদ উপাধ্যায়ের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে বর্তমানে তিনি ডিব্রুগড়ের বাসিন্দা । নারীর রাজনৈতিক, আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক জীবন যাত্রার মান ও তাদের নিজস্ব পরিসর সন্ধান তাঁর গবেষণার বিষয়। নারী পুরুষ মিলিত সুস্থ সমাজে এক সামগ্রিক যুক্তিবাদী লিঙ্গন্যায়-এ বিশ্বাসী লেখিকা। ‘বিশ শতকের বাংলা উপন্যাসে নারী পরিসর’ তাঁর একটি অনন্য সাধারণ প্রবন্ধ সংকলন। স্বল্প পরিসরে ২৪৮ পৃষ্ঠার এই বিশাল সাহিত্য কর্মের আলোচনা খুবই দুরূহ। তাই এই আলোচনা হতে পারে শুধু মাত্র লেখিকার সাহিত্য বিষয়ক মননশীলতাকে উপস্থাপন করার সম্যক প্রচেষ্টা মাত্র। মোট ছয়টি অধ্যায়ের এই সংকলনে রয়েছে পাঁচজন উপন্যাসকারের একটি করে উপন্যাসের পর্যবেক্...
স্বপ্নের ফেরিওয়ালা