Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১১১

গভীর জীবনবোধের সরল কাব্যগ্রন্থ ‘রূপবৃত্তে ছায়াবৃত্তে’

প্রথম কবিতার প্রথন স্তবক দিয়েই মঙ্গলাচরণ হোক আলোচনার - লিফটের দরজা খুলতেই পা রাখলেন ঈশ্বর কাঁধে তাঁর স্বর্গের বায়ুদল মেঘদল স্বর্গসুখ পু ব-পশ্চিম কোন কোণে ঠাহর পাচ্ছেন না উলুধ্বনি তেতলায় সারি সারি মাটির প্রদীপ… (কবিতা - ঈশ্বর ও কবিতা) প্রাণজি বসাক-এর ২৩তম কাব্যগ্রন্থ এবং সার্বিক ২৭তম গ্রন্থের সর্বশেষ ‘রূপবৃত্তে ছায়াবৃত্তে’ গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে মোট ৯০টি কবিতা। সকাল নাকি পুরো দিনটাকে দেখায়। সেই হিসেবে গ্রন্থের প্রথম কবিতার প্রথম স্তবকই বলে দেয় কবিতার পথবৃত্তান্ত। পুরো গ্রন্থ জুড়ে এভাবেই একের পর এক ব্যঞ্জনায়, শব্দের কারুকার্যে, অন্তর্নিহিত ভাবনার রূপ ও ছায়ায় সম্পৃক্ত হয়ে ছেয়ে আছে কবিতাগুলো। আলোচনার বিশদে না গিয়ে ইচ্ছে হয় পাঠকের সঙ্গে কবিতার সরাসরি পরিচয় করিয়ে দেওয়া ভালো। ইচ্ছে হয় একের পর এক বসিয়ে দেওয়া হোক কবিতার মায়াময় পঙ্‌ক্তিগুলো। না, গ্রন্থনামে কোনও কবিতা নেই এখানে। তবে শুধু ‘রূপবৃত্তে’ শিরোনামে আছে একটি কবিতা। এই কবিতায় বাস্তবের প্রেক্ষিতে রূপক হয়ে উঠেছে রূপ কিংবা অন্যভাবে বললে রূপের ভাবনায় রূপক হয়ে উঠেছে বাস্তব। এই বাস্তব বোধের উপর, জীবনপথের বাস্তব অনুষঙ্গের উপরই রচিত হয়েছে অধিক...