Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত 'মজলিশ সংলাপ' ১৫৪ তম সংখ্যা

ভালোবাসা... আজও

বসার জায়গায় এদিকে ওদিকে সাজিয়ে রাখা বেঞ্চগুলো সব চার - চেয়ারযুক্ত । অর্থাৎ চারজনের বসার উপযুক্ত । ধাতুনির্মিত হওয়ার সুবাদে ভালো করে হেলান দিয়ে বসে থাকা যায় না । ক্রমাগত নীচের দিকে পিছলে চলে আসে শরীর । তবু বসে থাকতে হয় । এখানে , এই বেসরকারি হাসপাতালের অপেক্ষাগৃহে বসে থাকাটাই একমাত্র কাজ । মাঝে মাঝে খবরাখবর কিছু এলে উঠে গিয়ে কাজ সমাধা করে ফিরে এসে আবার সেই বসে থাকা । পরিচিত কিংবা কাছের মানুষ কেউ থাকলে কথাবার্তায় মজে থাকা যায় । অন্যথা নীরবে একাকী শুধুই কালযাপন । তেমনি বসে রয়েছিল সৌম্যদীপ , ওরফে কিট্টু । কিট্টু অবশ্য ডাকনাম । তবু খানিকটা অস্বস্তি হতো তার প্রথম প্রথম । অর্থহীন একটা নাম কে যে রেখেছিল । শুনলে মনে হয় যেন কিপ্টু অর্থাৎ হাড়কিপ্টে । অথচ আদপেই তা নয় সৌম্য । তাছাড়া সৌম্যদীপের সাথে কিট্টুর কী বা সাদৃশ্য ? ভালো নামটাকে কেটেছেঁটে কত কিছুই তো হতে পারত । এই যেমন - সোমু , সৌম্য , সোম , দীপ ইত্যাদি …… । তবে এই একটি জায়গায় মানুষ সত্যিই বড় অসহায় । নিজের সবচাইতে বড় সম্পদের ক্ষেত্রেও নিজের কিচ্ছুটি করার থাকে না । অন্যের ইচ্ছেয় নামকরণ হয় । শুধু মুখে মুখে নয় , সারা জীবনের জ...