মনোময় বসন্তের প্রারম্ভে চমৎকার এক কবিতার আসর বসেছে প্রকৃতির বনময় অঙ্গনে। উৎফুল্ল আগত অতিথি কবি সাহিত্যিকবৃন্দ। এতদিন ধরে মঞ্চে কবিতা পাঠ করেই সবাই অভ্যস্ত, এবং কিছুটা বিধ্বস্তও। শহর থেকে একে একে সংকীর্ণ হয়েছে এখানে পৌঁছানোর পথ। শেষটায় কিছুটা পথ পায়ে হেঁটেই তাই কবিতাঙ্গনে হাজির হয়েছেন সবাই। চারধারে অসংখ্য জানা অজানা গাছগাছালির সবুজাভা ও সদ্য প্রস্ফুটিত ফুলের গন্ধে এক স্বর্গীয় পরিবেশ। একটি কোকিল অনেকক্ষণ ধরেই সুললিত কণ্ঠে বসন্তের বার্তা ছড়িয়ে যাচ্ছিল চরাচরে। অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক ঘোষণা করলেন - ‘আমাদের আজকের এই আয়োজনে প্রথমেই আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি এ অঞ্চলের উঠতি প্রজন্মের খ্যাতিমান কবি অনিরুদ্ধ শর্মাকে।’ দর্শকাসনে সামনের সারিতে নামিদামি কবি, পিছনে নবাগতরা। অনিরুদ্ধ পড়লেন তাঁর কবিতা। আধুনিক কবিতা - বলা ভালো অত্যাধুনিক কবিতা, এআই ঋদ্ধ হাইটেক কবিতা। শুনলেন সবাই - শব্দের কারিকুরি, বলা ভালো জারিজুরি। অধিকাংশেরই মাথার উপর দিয়ে গেল। বনের ঝিঁঝি পোকার একটানা শব্দের মতোই শব্দের অনুরণন বাজতে লাগল মস্তিষ্কে। মনে মনে একেক জন একেক রকম বিশ্লেষণ করছেন কবিতার। তাঁদের দিকে তাকিয়ে অনিরুদ্ধ এক রহস...
স্বপ্নের ফেরিওয়ালা