Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত কথা ও কবিতা ব্লগ ১৭-০৬-২০২৫

‘দক্ষিণের বারান্দা’ জুড়ে কবিতার ফুরফুরে হাওয়া

আমার ভাবনা রোজ তোমাতে মিশুক। দ্বিধা নেই খুঁজুক না সে অন্তহীন পথ, হয়তো মিলবে কোথাও মুক্ত আকাশ, অথবা সুবর্ণের সেই দক্ষিণের বারান্দা... তবু আমার একরাশ ভালোবাসা আবারও সেই তোমাতেই মিশুক। ঘটুক না ছন্দ পতন, ভাঙুক না পুরোনো প্রেমের শ্যাওলাযুক্ত প্রাচীর... তবু আমার খাপছাড়া আমি নির্দ্বিধায় তোমাকেই আবার খুঁজুক। (কবিতা - তোমাতে মিশুক)   হাল আমলে কবিতার পঙ্‌ক্তিসংখ্যা কমতে কমতে ১-এ এসে পৌঁছেছে। অর্থাৎ কিনা এক লাইনের কবিতা। মনে যা এল, সেই কথাটি কয়েকটি মাত্র শব্দে অবোধ্য করে পাঠকের দরবারে ছেড়ে দেওয়া। আবার শিরোনামবিহীন, যতিচিহ্নবিহীন কবিতারও প্রাচুর্য - বলা ভালো আতিশয্য। এবার সব দায় পাঠকের - আহা, আহা করার বাইরে যাঁদের গত্যন্তর নেই। এসব অক্ষম বাহাদুরি, লুকোচুরি কিংবা ধাঁধা-ধন্দ নয়, ১০ লাইন থেকে পৃষ্ঠা ছাড়ানো মাত্রই ১৪টি অনবদ্য কবিতার সমাহার - ইপ্সিতা দেব-এর ‘দক্ষিণের বারান্দা’। সহজ, সরল, সপাট শব্দে কীভাবে ভাবনাকে উন্মুক্ত করে কাব্যিক শব্দবন্ধনে বেঁধে রাখতে হয় তা বিলক্ষণ জানেন কবি। তাই প্রতিটি কবিতায় রয়েছে এক অনাবিল পঠনসুখ। কবিতার প্রথম বই। স্বভাবতই এক শঙ্কা থেকে যায় মন জুড়ে। সম্ভবত সেই দ্বিধাতেই স...