Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৭১

বিন্দু থেকে বিসর্গ

এইসব অগোছালো সংসার খেলা কার ভাগে আছে লেখা কতটুকু আয়ু বিন্দু থেকে বিসর্গ সবই অজানা বক্ষপিঞ্জরে আছে , সূক্ষ্ম প্রাণবায়ু ।   এই নিয়ে দিন গোনা , পথ চলা সার সাপ - সিঁড়ি হিজিবিজি কথা কাটাকুটি ফুরোতে না ফুরোতেই প্রাণপাখি ওড়ে আগুপিছু বৃথা সব - দাবার ঘুটি ।   অফুরান কথাসুখ মিছেই বিষাদ মিছে শুধু মেলে ধরা জীবন খাতা বৃথা মায়া , সময়ের বৃথাই হিসেব শেষ হবে - বুজে যাবে চোখের পাতা ।   সবই তো আছে লেখা নখ - দর্পণে অপাঠ্য তবু তা শুধু আছে পিছুটান মানব জনম কথা বিচিত্র বাখান পরপারে চোখ রেখে জীবনের গান ।