Skip to main content

Posts

Showing posts with the label শিলচর

প্রতিবেশী সাহিত্য সম্ভারে পরিপূর্ণ - ‘প্রবাহ’

প্রতিবেশী সাহিত্য সম্ভারে পরিপূর্ণ  - ‘ প্রবাহ ’   কবি , সাহিত্যিক আশিসরঞ্জন নাথ - এর সম্পাদনায় গবেষণাধর্মী ছোট পত্রিকা ‘ প্রবাহ ’ দীর্ঘদিন ধরে সাহিত্যের অঙ্গনে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে । সাহিত্যপ্রেমী পাঠক পাঠিকাদের কাছে ‘ প্রবাহ ’ নিঃসন্দেহে এক বহু প্রতীক্ষিত পত্রিকা । নামে ‘ ছোট ’ হলেও আয়োজনে , বিষয় বৈচিত্রে , মুদ্রিত বিষয়ের গভীরতায় এক পরিপূর্ণ সম্ভার - ‘ প্রবাহ ’- এর জুন ২০২০ সংখ্যা । বর্ষ ৩৩ , সংখ্যা ১ । করোনাজনিত লকডাউনের পরিপ্রেক্ষিতে প্রকাশে বিলম্ব ঘটেছে স্বভাবতই । এই সংখ্যার বিষয় - প্রতিবেশী সাহিত্য । বিষয় নির্বাচনেও ‘ প্রবাহ ’ বরাবরই ব্যতিক্রমী । এবং বিষয় সচেতনতায় সদাই একনিষ্ঠ । এবারের প্রতিবেশী সাহিত্য সংখ্যায় বিষয়গত নিবন্ধ রয়েছে মোট বারোটি । প্রতিটি নিবন্ধই নির্ধারিত বিষয়ের গভীরে প্রবেশ করে লিখিত এক একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন । অসমিয়া উপন্যাসের উপর পর্যালোচনা করেছেন বাসুদেব দাস । সুলেখক তপন মহন্ত বোড়ো এবং কার্বি সাহিত্য নিয়ে আলাদা আলাদা করে লিখেছেন পুঙ্খানুপুঙ্খ বিবরণ । ডিমাসা ভাষা সাহিত্য নিয়ে লিখেছেন তুষার কান্তি নাথ । মণিপুরি সা...