Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত 'আউল' শিলচর শারদীয় সংখ্যা ২০২৪

কবি জিতেন্দ্র নাথ-এর দুটি কাব্যগ্রন্থ

লেখালেখির জগতে একটি কথা প্রচলিত আছে । তা হল - সত্য ঘটনা কখনও সাহিত্য হয় না । অর্থাৎ কিছুটা হলেও কল্পনার রং না মেশানো অব্দি তা সাহিত্য পদবাচ্য হয়ে ওঠে না । কথাটি কতটা যুক্তিসংগত তা নিয়ে এই আলোচনা নয় যদিও কবিতার ক্ষেত্রে অন্তত যথেষ্ট সংগত - এ অনস্বীকার্য । এছাড়াও গদ্য ও পদ্যের ভাষা এক নয় । নিখাদ গদ্য যেমন কবিতায় খাপ খায় না তেমনি কাব্যিক ভাষায় উপস্থাপিত গদ্যও সুখপাঠ্য না হয়ে উঠতে পারে । এই দুয়ের যথাযথ পরিমাপ বজায় রেখে লেখা সাহিত্য সততই পঠনস্বাদু ও গ্রহণযোগ্য । সম্প্রতি একযোগে প্রকাশিত হয়েছে কবি জিতেন্দ্র নাথের দুই দুইটি কাব্যগ্রন্থ । কবির পরিচিতি সময় ও ভৌগোলিক অবস্থানের পরিপ্রেক্ষিতে অনেকটাই বিস্তৃত। বরাক, ব্রহ্মপুত্র, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সাহিত্য মহলে এক পরিচিত নাম। কবিতা লিখছেন বহুদিন ধরে। প্রত্যেকেরই লেখালেখির ধরন কিছুটা হলেও স্বতন্ত্র। কবি জিতেন্দ্র নাথের ক্ষেত্রেও এমনটাই। কয়েক মাসের ব্যবধানে গ্রন্থিত এই গ্রন্থদুটির সম্যক আলোচনায় যাওয়ার আগে কিছু কথা ভাগ করে নেওয়া যেতে পারে এই পরিসরে যা উভয় গ্রন্থের জন্যই সমান ভাবে প্রযোজ্য। দুটি গ্রন্থেরই প্রকাশক শিলচরের শীতালং পাবলিকেশন। ...