Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ১০

‘পরম্পরা’ - একটি মৌলিক সাহিত্য পত্রিকা

‘ পরম্পরা ’ - একটি মৌলিক সাহিত্য পত্রিকা   প্রকাশিত হলো ‘ একটি ভিন্ন স্বাদের গদ্য পত্রিকা - পরম্পরা ’ । হাতে নিয়ে পাতা ওলটাতেই খটকা । জ্বলজ্বল করছে বেশ কিছু কবিতা । অচিরেই সন্দেহের নিরসন হলো সম্পাদকীয় পাঠের মাধ্যমে । সম্পাদক মিথিলেশ ভট্টাচার্য লিখছেন - “ এই সংখ্যা ‘ পরম্পরা ’ র অনেক কিছুই নতুন । যেমন কবিতা বিভাগ - - - - ” । অর্থাৎ গদ্য পত্রিকা এবার নতুন রূপে করেছে আত্মপ্রকাশ । দেরিতে প্রকাশের জবাবদিহিও করেছেন সম্পাদক । আদ্যোপান্ত পাঠ করার ফাঁকে যে কথাটি বারংবার উপলব্ধিতে এসেছে তা হলো সাহিত্যের বিচিত্র ধারার সমাবেশেই প্রকৃতপক্ষে পাঠকের পঠনসুখ পূর্ণতা প্রাপ্ত হয় । গদ্যের অবিচল ধারার মধ্যে পদ্যের সন্নিবেশ অবধারিত ভাবেই মানোন্নয়ন করেছে ‘ পরম্পরা ’ র । ‘ পরম্পরা ’ র এই ‘ হেমন্ত ১৪২৭ ’ সংখ্যাটি বলতে গেলে এক পূর্ণাঙ্গ সাহিত্য পত্রিকা । দু ’ দফায় স্থান দেওয়া হয়েছে মোট ৯টি ছোটগল্প , ১০জন কবির পঁচিশটি কবিতা , ১টি অনুবাদ গল্প এবং ৫টি প্রবন্ধ - নিবন্ধ । প্রথমেই একটি পৃষ্ঠা বরাদ্দ করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় , অলোকরঞ্জন দাশগুপ্ত , পার্থ বসু ও সনৎ কুমার কৈরির স্মরণে...