Skip to main content

Posts

Showing posts with the label গুচ্ছ কবিতা

রিপুনামা

মানস কাম   ওই নদী মাঝে এমন তরণী বেয়ে কে যায় ? অঙ্গে অঙ্গে রূপমঞ্জরী নিয়ে তরণী ঘনায়। এ কী ? কে তুমি অপরূপা , নদীমাঝে মৎসকন্যা ? হে সুপুরুষ আমি মৎস্যগন্ধা , মাঝি আমি নগণ্যা। তব রূপবিমুগ্ধ আমি ঋষি পরাশর কামজর্জর , জলে ভাসে আবরণ , দোলে তরী , স্ত্রী-পুরুষ দুস্তর।   ক্রোধানল   প্রজাপতি - ত্রিনয়ন , রোষানলে বিপন্ন ব্র্হ্মাণ্ড মহামায়া ফেরালেন মুখ ছি ছি যত ঘেন্না কাণ্ড। বিষাদিত মহাদেব , বিসর্জিত কোপ সর্বনাশা অত্রিপত্নী অনুসূয়া গর্ভে - সৃজিত ক্রোধী দুর্বাসা। যুগে যুগে ক্রোধ বিলি , ভস্ম ভার্যা আপন কন্দলী ঔর্ব শাপে দর্পহত মুনি , উপলক্ষ অম্বরীষ বলী।   লোভে পাপ   দিন যায় দুঃখ বা সুখে , কাঠুরের সম্বল কুঠার সাথি নিশিদিন আপন ভার্যা , সংসারে শান্তি অপার। ধীরে ধীরে দানা বাঁধে লোভ স্বর্ণকুঠার গাথা শুনি কাহিনির কাঠুরে , ছিল দূর গাঁয়ে , হয়েছে ধনী। সোনার কুঠার আশে জলে ফেলে আপন সম্বল বিধাতার অভিশাপে হারায় সকলই - কর্মফল।   মোহতিমির   যে যাই বলো ভাই আমার এ সোনার হরিণ চাই জনকদুহিতা সীতা মোহাবেশে আবৃতা দুর্ভাগা তাই। ছলধারী মারীচ , বনে মায়ামৃগ রূপ ধরে আসে ...