বৃষ্টি ঝরায় প্রথম কবিতা “You will find no rest for the long years of eternity For you killed a bird in love and unsuspecting” ‘ স্রোতস্বতী তমসার তীরে ’ গাথা বিষাদসম “ মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতীঃ সমাঃ যৎ ক্রৌঞ্চমিথুনাদেকমবধীঃ কামমোহিতমঃ ” প্রথমেরও প্রথম সৃষ্টিকল্পে কবিতায় প্রিয়তমা। যুগাবসানে এনহেদুয়ান্না - ‘ আক্কাদিয়ান ইনানা ’ প্রথম শ্লোকে সেই প্রিয়তমা - ‘ আমি তোমার ’ চোখ খোলে কবিতা , মেলে প্রথম উড়ানের ডানা। যুগান্তরে প্রেম , ছড়ায় প্রজন্মে হাত ধরে কবিতার। সেই উড়ান , সেই অবিচ্ছিন্ন পাখসাট পথ ধরে প্রেম বৈশ্বানরে উছল ডাগর কৈশোরে - যৌবনে শিলালিপি থেকে ইথার তরঙ্গ বেয়ে থরে থরে কতশত প্রথম কবিতা বেড়ায় খেলে তনু মনে। সেদিনও এমনই প্রখর রৌদ্রে , উৎকণ্ঠিত দুপুরে হতাশায় ডুবে থাকা ব্যর্থ প্রেমিক মন - অশান্ত কাব্যবিহীন প্রেমিকা হৃদয় শব্দবন্ধে , আদরে সুদূরে বৃষ্টি ঝরায় প্রথম কবিতা - ‘ অপেক্ষার হলো অন্ত ’ । অন্ত শেষে নতুন দিবসে প্রেমের সুবাসে কবিতা রচে যায় যত বৃষ্টিবিধৌত নিখাদ ভালোবাসা ছড়ায় বারতা , চরাচর জুড়ে স্তবগানে মুখরতা জীবন পথে ...
স্বপ্নের ফেরিওয়ালা