পাঠশালা কাল সন্ধ্যায় বরকে সঙ্গে নিয়ে ( নববিবাহিত নয় ) আমার ঘরে এল ছোট বোন একটি । বোন আমার অনেক ছোট হলেও ছোট্টটি আর নেই এখন । তার দুই সন্তান । বড়টি স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিচ্ছে । অর্থাৎ ওর মেয়ে আমার একমাত্র সন্তানটির চাইতে বছর দুয়েক এর বড় । ***** বোনের নাম শান্তা । শান্তা নাথ । সম্পর্কের সূত্রে গ্রথিত না হলেও যেহেতু আমার নিজের কোনও ছোট বোন নেই তাই এই সম্পর্কের কাউকে কাছে পেলেই আমি ভীষণ রকমের ভাবুক ও কল্পক হয়ে উঠি । সত্যি বলতে দীর্ঘদিনের অনুপস্থিতিতে শান্তাদের কথা আমার মনেই ছিল না । ফেসবুকের কল্যাণে আর অনেকখানি বন্ধু কৌশিকের বদান্যতায় শান্তা ওরা তিন বোন আমার খোঁজ পায় এবং ফেসবুকের মাধ্যমে যোগাযোগ গড়ে তোলে । এরপর আর দেরি না করে কাল সটান একেবারে ঘরে এসে হাজির । দীর্ঘ ক্ষণ গল্প গুজব ও অতীত স্মৃতি চারণের মধ্য দিয়ে আমি যেন ফিরে পেয়ে গেছিলাম আমার হারানো বালক বেলাকে । ***** তখন আমি পাঠশালা ( প্রাথমিক বিদ্যালয় )- তে পড়তাম । সেই বিদ্যাল...
স্বপ্নের ফেরিওয়ালা