“কথার আছে শতেক বাণী, যদি কথা কইতে জানি।" ‘ এমনিতে হোজাই অবশ্য ঠিক বেড়াবার জায়গা বলে প্রসিদ্ধ নয়। কিন্তু ফারুক বলেছিল, সেখানে বাজারের একটা দোকানে অসমের বেস্ট রসগোল্লা খেয়েছে সে, বিকেলবেলা একটা পার্ক আছে, শান্তিবন বলে, সেখানে বসা যায়। ‘হোজাই কলেজ’ বলে একটা নামকরা কো-এড কলেজ আছে। তবে তার সামনে ছুটির সময় দাঁড়িয়ে থাকার বয়সটা অনেক আগেই পেরিয়ে এসেছি। তাছাড়া রেল স্টেশনে, উঁচু সিঁড়ি দিয়ে উঠে ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম থেকে শহরে নামার যে ব্যবস্থা ‘কইরা দিছে’, সেখানে মাঝামাঝি জায়গায় দাঁড়ালে মনটা উদাস হয়ে যায়।’ এই একটি অনুচ্ছেদে কীভাবে কথার মারপ্যাঁচে একটি অতি সাধারণ জায়গার অসাধারণ ব্যাপ্তি ফুটে উঠেছে লেখকের মুনশিয়ানায় তা লক্ষণীয়। কৃতি গদ্যকার সঞ্জয় গুপ্ত-এর সেই ‘এলোমেলো ১’-এর ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছিল - ‘তিলকে তাল’ তারই দ্বিতীয় সংস্করণ যেন আলোচ্য গ্রন্থ - ‘এলোমেলো ২’। এই একটি অনুচ্ছেদে যেন গোটা বইটির বাখানের সারমর্ম উঠে এসেছে। একটি অখ্যাত শহর, যেখানে দর্শনীয় কিছুই বলতে গেলে নেই, তারই ছোট ছোট কিছু ছবিকে কথানৈপুণ্যে এমন ভাবে পৌঁছে দিয়েছেন পাঠকের দরবারে যে মন চায় সেই অনামী স্থানটিতে অন্তত এ...
স্বপ্নের ফেরিওয়ালা