Skip to main content

Posts

Showing posts with the label কাব্যগ্রন্থ 'স্বপ্নতরী'র অন্তর্গত কবিতা ৬

মেয়েটা জানে

মেয়েটা জানে   মেয়েটাকে ওরা আসতে দেবে তো ? কিংবা নিদেন পক্ষে - গিয়েও দেখে আসতে পারি, যদি যেতে পারি - কারণ সময় পালটে যায় দিন রঙ বদলায়।   মেয়েটাকে সবে ঘুম পাড়িয়েছি হঠাৎ করে লোডশেডিং। এখন হাতপাখাই সম্বল হাতপাখা ঘুরছে বনবন হাতে ব্যথা হয়ে গেছে, মেয়েটা ঘুমোচ্ছে । হাওয়া এলো কোথা থেকে - জানেনা সে জানবেওনা কোনোদিন।   কিন্তু কেউই কি জানেনা - কে সারা রাত জেগে আদর জোগায় ? আজ আমার মৃত্যু শিয়রে কে ? স্পর্শ কি কাঙ্ক্ষিত ? না কঠোর অবহেলা ?   আমার ঘুমন্ত মেয়েটা জানে।