Skip to main content

Posts

Showing posts with the label Acraustic Poem

বরিষ ধরা মাঝে

বরিষ ধরা মাঝে   এ তো নয় সকাল বেলার স্তোত্র কিংবা স্তব সারাটি যাপন বেলায় শুধু তোমাকেই যে স্মরি ধরার বুকে ধ্বস্ত পথ , বন্ধ দুয়ারে বদ্ধ মানুষ পাপের বোঝা কমাতে নেয় প্রকৃতি - প্রতিশোধ বড়াই যত , গর্ব যত - হয়েছে দিশেহারা ব্যর্থ হয়েছে মানব মনের হিংসা গরিমা আজ উঠছে বেজে শেষের গান ধরিত্রী মাঝে উঠছে জেগে ভয়ংকর সব শত্রু সর্বনাশা এবার নেহাত সুখ নয় প্রভু , দাও শুধু শান্তি এসো ফের আজ ধরার বুকে - আরেকটি বার আসুক ফিরে মানব ধর্ম , প্রকৃতি জীবে সেবা আরেকটি বার পড়ুক ঝরে অকুল শান্তি বারি                              - - - - - - -  

হে নুতন

  ( ১২৭ ) হে নুতন   খুঁজে ফিরি আলো - শুধুই আঁধা র তমসায় আচ্ছন্ন - বিপন্ন পৃথি বী তবে কি ঘনালো ক্ষণ মাহে ন্দ্র কেন চরাচরে শুধু শোক মূর্ছ না দু ’ চোখেই শুধু অবরুদ্ধ প থ হা কাণ্ডারী , আবার শক্ত হাতে ধরো বৈ ঠা এবার ফিরুক ছন্দ , গাইব না আর কু হে নুতন তুমি দেখা দাও আরবা র ( কবিতার প্রতিটি সারির শেষ অক্ষর মিলে কবিগুরুর নাম আছে )