Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৮৭

শ্মশানের স্তব্ধতা

- যা , আরেকবার খুঁচিয়ে দিয়ে আয় দেহটা দেখিস না কেমন বেঁকে গেছে পা-টা ?   সেদিন চোখের ভিতর ' তিনকা ' পড়ে সে কী জ্বালা গরম জলের একটি বিন্দু তুলেছে ঢাউস এক জলটম্বুর ফোসকা দিন সাতেকের দহন যন্ত্ৰণা।   - আরে আরে পড়ে যাবে ' বডি ', শীগগির যা ভালো করে গুঁজে দে কাঠখড়ি   সেবার খাটের কোণে পা লেগে যে পড়েছিল দেহ মাস্টার বেডরুমে ভেঙেছিল কড়ে আঙুল ( তবু রক্ষা ভাঙেনি মেঝে ) ফুলে কলাগাছ হয়ে রইল দিন দুই কুড়ি। এই নরদেহ পলকে ভোকাট্টা আকাশের ঘুড়ি নচেৎ পথের ধারঘেঁষা সব অচল পাথর , নুড়ি।   - কই রে গোপাল ? যা তো দেখ চেয়ে - ফাটছে কপাল। আপাত নীরব যাত্রাপথে শব্দের কোলাহল। কপাল খুঁজে খুঁজে ফেরে মাতাল গোপাল হাঁক দেয় কেউ - ক ' পেগ টেনেছিস মাল ?   আগেও একবার ফেটেছিল এ কপাল ছেড়েছিল দেশ - হানাহানি উত্তাল ছেড়েছিল সব সম্ভ্রম, শেষ পারানির সম্বল সব হারিয়ে নিঃস্ব অকিঞ্চন ছিল শুধু এই দেহ, এই নাম তকমা জুটেছে শিরোপরি - ভাগ্যের পরিণাম প্রজন্মের পর প্রজন্ম ধরে উদ্‌বাস্তু শিরোনাম। আজ শেষবার ফাটছে কপাল শেষ যাত্রায় এই দেহ, এই নাম - ছাড়ছে ইহকাল।   মাঝে মাঝেই উঠছে রোল হরি বল , হরি বল চলছে ন...