Skip to main content

Posts

Showing posts with the label আমার বই এর আলোচনা

'মাটির পৃথিবী' বই-এর আলোচনা - ৩

২০২১ এর শেষ পর্বে হাতে পেলাম উপহার হিসেবে ‘মাটির পৃথিবী’। বিশিষ্ট সাহিত্য ব্যাক্তিত্ব, সুলেখক, কবি, গল্পকার,গ্রন্থ সমালোচক এবং এক আন্তরিক শিল্পকর্মী শ্রী বিদ্যুৎ চক্রবর্তী মহাশয়ের কাব্য পুস্তিকা। একশত কবিতার সমাহার সেখানে। কবিতাগুলিকে তিনটি পর্বে ভাগ করা হয়েছে। বিভিন্ন এবং বিচিত্র সব প্রেক্ষাপটে রচিত হয়েছে কবিতা সকল। প্রকৃতির নিবিড় রূপ , মানবহৃদয়ের রহস্যময়তা, আশা নিরাশার দোলাচল সব কিছু নিয়েই কবি রয়েছেন কবিতার পাশে। করছেন ঘর –সংসার, কবিতার সঙ্গেই। সচেতন পার্থিব যন্ত্রনার পাশেই অপার্থিব অমিয়ের হাতছানি প্রতিনিয়ত অনুভব করেন বলেই তিনি নির্বিকার ভাবে লিখে যেতে পারেন জীবনের পদাবলী। তার ‘’প্রথম কবিতা’’র অন্তিম পংক্তি ‘’…আমি কবির পায়ের পথ মাড়ানো ধুলো হব’’ বলে দিয়ে যায় কবি ও কবিতার প্রতি মগ্ন ভালোবাসার কথা। শব্দের জটিলতায় বিশ্বাসী নন কবি। সহজ সরল শব্দ চয়নে ছুঁয়ে যেতে চেয়েছেন কবিতার অবয়ব। ‘’সরল ও পাইনের সরলরেখায় সেই যে শুরু শব্দের মায়াজাল- সেই তো প্রোথিত মূল এই তো আমার প্রেম ।“ সন্নিষ্ঠ প্রেমও সরলই হয়। প্রত্যাশাবিহীন, জটিলতামুক্ত, আনন্দময়।নিজেকে নিংড়ে দেওয়া, বিলিয়ে দেওয়া। শ্রাবণের ধারার মতো নিজে...

'মাটির পৃথিবী' বই-এর আলোচনা - ২

' সাহিত্যের অন্তর্নিহিত আঁচটুকু যথাসময়ে অনুধাবন করতে না পেরে বাস্তবের তাড়নায় কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে শেকড়কে শক্তপোক্ত করে উঠতেই পার হয়ে যায় জীবনের অধিকাংশ পথ । কাব্য সাধনায় বেঁচে থাকে সংক্ষিপ্ত জীবনকাল ...।" কবিতাকে কতটা গভীর ভাবে ভালবাসলে অন্তর থেকে বেরিয়ে আসে সহজ সরল স্বীকারোক্তি, একটা অতৃপ্তির দীর্ঘশ্বাস সহজেই অনুমেয় । বিদ্যুৎ চক্রবর্তী সমগ্র উত্তর পূর্বাঞ্চলে কবি সাহিত্যিক মহলে প্রতিষ্ঠিত, প্রিয় এবং পরিচিত নাম । তার ক্ষুরধার রচনা বৌদ্ধিকসমাজে প্রশংসিত । প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল"স্বপ্নতরী" নাম নিয়ে । তারপর দীর্ঘ বিরতির শেষে প্রায় পনেরো বছর পর আবারও উপহার দিলেন নতুন কাব্যগ্রন্থ । এই দীর্ঘ অবসরে কবির কলম কিন্তু থেমে নেই । তার কবিতা আমরা পেয়েছি বিভিন্ন পত্র পত্রিকা সহ বিভিন্ন মাধ্যমে এবং এই অবসরে আমাদের উপহার দিয়েছেন দু'দুইটি অসামান্য ছোটগল্প সংকলন "দিনান্তের রঙ" ও " জল রঙ জীবনকথা" । গত১৯শে সেপ্টেম্বর ২০২১ রবিবার উন্মোচিত হলো কবির নতুন কাব্য সংকলন " মাটির পৃথিবী" । উন্মোচন করলেন গতি পত্রিকার সম্পাদক তথা ...