‘প্রবাহ’ - গবেষণাধর্মী একটি পূর্ণাঙ্গ লিটল ম্যাগাজিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২০২০ - এর পুণ্য প্রভাতে বরাক উপত্যকার প্রত্যন্ত শহর লালাবাজারে বসবাসরত সাহিত্যের এক নিমগ্ন পূজারি - মান্যবর আশিসরঞ্জন নাথের হাত থেকে সসম্মানে গ্রহণ করেছিলাম গবেষণাধর্মী লিটল ম্যাগাজিন ‘প্রবাহ’-এর সর্বশেষ সংখ্যাটি। এ সংখ্যার সুচিন্তিত বিষয় - ‘চা বাগিচার যাপন কথা’ । বিগত ৩২টি বছর ধরে নিরবচ্ছিন্ন ভাবে এভাবেই একের পর এক প্রাসঙ্গিক বিষয় ভিত্তিক প্রকাশের মাধ্যমে ‘প্রবাহ’ বরাক উপত্যকার সাথে সাথে উত্তর পূর্ব তথা দেশের বাংলা লিটল ম্যাগাজিনের জগতে এক সুনিশ্চিত উচ্চতায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে নিঃসন্দেহে। শ্রী আশিসরঞ্জন নাথ মহাশয়ের পরিপক্ক সম্পাদনায় বলতে গেলে নিখুঁত ভাবে সেজে উঠেছে অন্যান্য বারের মতো এবারের এই সংখ্যাটিও। ধারে ও ভারে এক কথায় অপ্রতিরোধ্য সংখ্যাটি হাতে নিলেই ইচ্ছে করে পালটে যাই একের পর এক পাতা। প্রচ্ছদ থেকে প্রায় শেষের পাতাটি অবধি সজ্জিত হয়ে আছে পাতায় পাতায় - যে পাতার নির্যাসে শুরু হয় আমাদের নিত্যদিনের রোজনামচা, অর্থাৎ চায়ের পাতা। নামে লিটল হলেও এ যেন চা ও চা বাগিচার সাতকাহনের এক ...
স্বপ্নের ফেরিওয়ালা