Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩০৬

জলশেষে

কত জল সেদিনও তো ছিল ওই পাষাণীর কাজল চোখে টলমল জল মোতির মালা খাল বিল নদ পুকুর নালা । জল ছিল ফোরাতেও , তবু ছিল কি ? পাষাণীর গভীর রাতে দুই কাঁখে আজ সলিল ছলকে একই । কোন সুদূরের জলের কিনারায় প্রহরের পর প্রহর বয়ে যায় বুকে তার সাত সাগরের জল চোখে তাঁর ইতিউতি আঁখিজল পাষাণী অম্বা বাই , স্বপ্নে ফটিক - জল , প্রস্রবণের বুদবুদ মোতিজল সব জল শেষে চাতক চোখে হায় পাষাণী আজ পিপাসায় অসহায় । একদিন - জল ছিল সবখানে ফোরাত নদী - রাজস্থানে তবু কেউ বলে হায় হায় অম্বা বাই জল আনতে যায় । সন্ধে হতেই দুই কাঁখে তার চৌচির পথে কলসি শোভা পায় জল দাও জল দাও , পরান চলে যায় । শুকিয়ে গেছে ধরণী গর্ভ হাহাকার রব ঘরে ঘরে শোনা যায় ।