Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৭৩

আঁধার পেরিয়ে

কলঙ্ক থেকে ভক্তিমার্গ পথে যেতে যতই আসুক বিলম্বিত সন্ধ্যাসুর তবু যায় কি চলে সেইসব পুরোটাই বিস্মৃতির অতল আঁধারে ? এসব অলীক অসম্ভব জেনেও তবু আবছা আঁধারে নতমস্তক হই করুণার ভিক্ষাপাত্র হাতে , যদি হতে পারি বীতশোক , পারি যদি সব অবাঞ্ছিত কথাকে দায়সারা ফুৎকারে উড়িয়ে দিতে , যদি পারি অফুরান সব কলঙ্ক কথাকে প্রজ্ঞার মোড়কে বন্দি করে যাপনে এনে দিতে নতুন স্বপ্ন , নতুন পথ , নতুন অঙ্গীকার যদিও অগুনতি স্বপ্ন হয়েছে অসার ।   হোক যত জ্বলন্ত পিলসুজ তলে থাকা বিষণ্ণ পরাভব , নিকষ আঁধার অন্তত একটি স্বপ্ন যে করেই হোক হতেই তো পারে সাকার ।