Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক - শিলচর

আষাঢ় - শ্রাবণ

কেন যে অসময়ে ফুরায় সময় কেন যে না বলা কথা - মনেই পড়ে রয়। বিস্মৃত পথ যখন জেগে উঠে ফের মাথাচাড়া দেয় বানডোবা স্থল, নিভে যাওয়া বহ্নি জ্বলে ওঠে ফের জ্বলে পুড়ে খাক হয় অন্তর অতল। ফিরে আসে যত অবাক স্মৃতিকথা নতুন স্ন্যাপশটে ভরাট হয় সফরনামা ফ্রেমবন্দি হয় হারিয়ে যাওয়া প্রেম উথলে উঠে মনগগনের উতল হাওয়া। এত কাছে, এত সহাস কথামালায় দুরন্ত স্রোতের মতো ভাসিয়ে নিয়ে যায় যত দিন রাত মশগুল কথা সব। তারপর একদিন আচমকা দুঃসময়ে ভেসে উঠে বিদায় সুর সব কথা, সব দেখা, ভাবনা যত সব ফেরায় মুখ, আবার হারায় অবয়ব।   আবার আসে ফিরে অনন্ত প্রতীক্ষা বেলা আবার কবে মন যমুনায় উঠবে লহর, পড়বে ঝরে ভালোবাসার গোপন কথা যত এমনি আরেক আষাঢ় শেষের - শ্রাবণ ধারার মতো।