Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৬১

আমার দুর্গা শুধুই ভগবান

আমার দুর্গা শুধুই ভগবান   আমি এভাবেই থাকবো - অর্ধ শতাব্দী ধরে থেকেছি যেমন, ঐতিহ্য নিনাদে হয়েছি নন্দিত তুমি আজীবন আমার মননে বন্দিত।   নতুনের লোক দেখানো মোড়ক পরানো খেলায় ভাসবো না তো কদাপি কোনও কালে। আমার পরম্পরায় কখনো আজও হয়নি তো কেউ দুঃখিত, নিপীড়িত, ঠকিনি কখনো বিশ্বাস অবলম্বনে।   অসহায় কিছু অশান্ত দানব-মানব হতাশ মননে কুরবে জুড়ে চিল চিৎকার কেউকেটা বাসনায় মত্ত - ভাঙার খেলায় ভাঙ ভাঙ যত পরম্পরার বাঁধন। তুমি অমুক, ইতিহাসে করে নিতে স্থান করেছো পিতৃপুরুষের বিশ্বাস খান খান। নিজের স্বার্থ পূরণে তুমি হেনেছো আঘাত অগণিত শুদ্ধ মানব চিত্তে, নাম ছড়াতে স্বেচ্ছাচারে করেছো অপমান ঘৃণার বাইরে পেয়েছো কি তার প্রতিদান ?   এমনি উন্মাদ নতুনত্বের খেলায়, মিথ্যা কথায় ছড়িয়ে যে দাও হিংসা দ্বেষের খোরাক, দিচ্ছ যে মুছে সমাজ থেকে শান্তি সুখের আরক কুমতলবে ঘৃণিত মননে সাজাও ভগবানে ধ্বংসবেলার সৃষ্টিকল্পে মেতেছ লালসা খেলায়, তুমি কি নেবে দায়ভার তার বলো ? ইতিহাস তোমাকে করবে তো ক্ষমা নতুন পৃথিবী উঠবে যখন জেগে ধ্বংস বেলার শেষে ?   আমি দুর্গাকে তাই দুর্গাই দেখি, মা-ই বলি একশো ভাগই জ্যা...