একটি লেটার সাইজের পত্রিকার যখন ৭৮ পৃষ্ঠা জুড়ে থাকে লেখালেখির সম্ভার তখন ভারে যে সেই পত্রিকা অনেকখানিই পুষ্ট সেকথা অনস্বীকার্য। ত্রিপুরার ধলাই সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক বিশেষ উৎসব সংখ্যায়ও (চতুর্থ বর্ষ, চতুর্থ সংখ্যা - ২০২৩) তাই ব্যত্যয় ঘটেনি স্বভাবতই। এই সংস্থার দ্বারা বিভিন্ন পত্রপত্রিকা সাধারণত বিষয়ভিত্তিক হয়ে থাকে। এ সংখ্যার বিষয় হচ্ছে নেশা ও নেশামুক্তি। জ্বলন্ত এবং প্রাসঙ্গিক বিষয় নিঃসন্দেহে। উৎসবের সঙ্গে সঙ্গতি রেখে চমৎকার প্রচ্ছদ এঁকেছেন কৃতী প্রচ্ছদশিল্পী পুস্পল দেব। ভিতরের পাতায় রচনার সম্ভারের দিকে চোখ রাখা যাক এবার। বিষয়ভিত্তিক লেখা সংগ্রহ করা যে এক কঠিন কাজ তা আলোচ্য পত্রিকার সম্পাদকের ক্ষেত্রে উপলব্ধি করা যাবে না মোটেও। সব মিলিয়ে রয়েছে ছয়টি অণুগল্প, ৫৫ জন কবির একটি করে কবিতা, ৭ টি নিবন্ধ, ৮ টি গল্প, ৬ টি প্রবন্ধ এবং একটি ভ্রমণকাহিনি। প্রতিটি রচনাই যে বিষয়-ভিত্তিক তেমনটা অবশ্য নয়। প্রথমেই দুই পৃষ্ঠা জোড়া সম্পাদকীয়। নেশাগ্রস্ততার অন্ধকার দিক নিয়ে মূল্যবান সম্পাদকীয় সংখ্যাটিকে মর্যাদা প্রদান করতে সমর্থ হয়েছে সার্বিকভাবে। অণুগল্প বিভাগে প্রথম লেখা দেবোপম রায়...
স্বপ্নের ফেরিওয়ালা