এবার ফিরুক সুখের সাজ এ তোমার কেমন উপহার ? দিনের আলোয় দিলে আমায় রাতের অন্ধকার। চলার পথে এই বিরতি শেষের আগে কোন সে গরজ অবেলায় করলে ইতি ? আমার চাওয়া নয় তো বেশি ক্ষণিক সুখের মাঝেই কেন ছিনিয়ে নিলে মুখের হাসি ? হৃদয় আমার ব্যাকুল যে আজ প্রতীক্ষার হোক অন্ত এবার ফিরুক সুখের সাজ। তোমার সহসা খেয়ালি খেলায় স্তব্ধ আমার দিবস রাত্রি বৃষ্টি ঝরুক তোমার সাড়ায়।
স্বপ্নের ফেরিওয়ালা