একটি বিকেল সুখ ছড়ায় অনন্ত আশিরনখে দানা বাঁধে সুখ শুধু সুখ। জেগে ওঠে আছে যত ইন্দ্রিয় চোখ বলে দেখ দেখ কত নাম না জানা ফুলের রূপবাহার কান বলে ওই শোন কাঁসর বাজে বনে। মন্ত্রমুগ্ধ আমি দেখি দু'চোখ ভরে অনন্ত সব পত্র বাহার, রঙের খেলা শুনি কান পেতে সব কূজন কেকারব। নাক বলে আজ সফল হোক এ জীবন ফুলের গন্ধ ছাড়িয়ে ভরুক হৃদয় বুনো ফুলের মনপাগলের ক্ষণে গন্ধগোকুল মাতায় এ মন সঘনে। রসনা মেটায় গুল্ম লতার ফল পাহাড়ি নাবাল বয়ে আনে কত ঝিরিঝিরি ঝরনার সুস্বাদু জল। শীতল সমীরে ফুরফুরে হয় ত্বক মনে বলে তুই জেগে থাক অবিরত গাছগাছালির ফাঁক ফোকরে আছে যত দু'চার পেয়ের দল ছড়ায় যত ভীত ভালোবাসা অবিরল।
স্বপ্নের ফেরিওয়ালা