এ মন বড় নরম মাটির তাল কেউ বলে , যা শিখেছ - সব মিথ্যে ইতিহাস আমি বলি , তাই । বৃথা এত পরিহাস । এ মাটি আজও আবাদ করে যায় কেউ গড়ে নেয় আপন করে , ভেঙে করে চৌচির চালে নব্য ফন্দি ফিকির । কথার ভেতর লুকিয়ে থাকে কত কথা ছন্নছাড়া কিছু , কিছু পরিপাটি নিটোল আমার সবেতেই তালগোল । সব থেকে যায় লুক্কায়িত , ঋদ্ধ ভেতরমহল মনের মধ্যে নিত্য হিসেবনিকেশ বাইরে শুধুই বাহবা , বাহবা , বেশ । মন ভুলেনি কথার সাগর , মিথ্যে বড়াই হোক না মিছে তবু আমার সেই ইতিহাস চাই । কেউ বলে তুমি বড্ড সেকেলে মাথার ভেতর নিরেট ছাই , আর আছে শুধু জল আমি বলি শেষের বেলায় এ দু ’ টোই সম্বল ।
স্বপ্নের ফেরিওয়ালা