Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ২৯

প্রবাহ - বর্ষ ৩৫, সংখ্যা ১

উত্তর পূর্বের বাংলা সাহিত্য (পর্ব ১) নিয়ে প্রকাশিত গবেষণাধর্মী ছোট পত্রিকা ‘প্রবাহ’   বিদ্যুৎ চক্রবর্তী   বরাবরের মতোই দক্ষিণ অসমের লালা থেকে উৎকর্ষে ভরপুর হয়ে আত্মপ্রকাশ করল সাহিত্যিক আশিসরঞ্জন নাথ সম্পাদিত গবেষণাধর্মী ছোট পত্রিকা ‘প্রবাহ’-এর বর্ষ ৩৫, সংখ্যা এক। এবারের বিষয় উত্তর পূর্বের বাংলা সাহিত্য (পর্ব-১, ত্রিপুরা ও মেঘালয়)। উত্তর পূর্বের বাংলা সাহিত্যের বিশাল সম্ভারকে একটিমাত্র পর্বে গ্রন্থিত করা প্রকৃতার্থে পায়ে হেঁটে পর্বত অতিক্রম করার মতোই এক দুঃসাধ্য ব্যাপার। তাই এই বিভাজন বিন্যাস। বস্তুত এই দুই রাজ্যের বাংলা সাহিত্যের আভাস দিতেই ব্যয় হয়ে গেছে মোট পৃষ্ঠাসংখ্যা ১৭৫ এর মধ্যে ১১৯ পৃষ্ঠা। তবু যেন ‘ভরিল না চিত্ত’। স্বভাবতই এমন একটি অনুভূতি আসতে পারে পাঠক মনে। কিন্তু এটাও স্বাভাবিক যে এত ক্ষুদ্র পরিসরে এক একটি অঞ্চলের বিস্তৃত সাহিত্যপরিচিতিকে তুলে ধরা একেবারেই অসম্ভব। সাহিত্যের একটিমাত্র ধারা নিয়ে লিখতে গেলেই একটি বিশাল গ্রন্থ হয়ে ওঠার সম্ভাবনা থেকে যায় যেখানে সেখানে সবক’টি ধারাকে সন্নিবিষ্ট করতে পারা নিতান্তই অসম্ভব। তবু এই বিশাল সৃষ্টির বিষয়ে পাঠকের দরবারে সম্ভাব্য পর...