Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ১৬

'মজলিশ সংলাপ' সংখ্যা - ১৫২

সুচিন্তিত দায়বদ্ধতার ছোট পত্রিকা - ‘ মজলিশ সংলাপ ’ - সংখ্যা ১৫২   একটা সময় ছিল যখন আসামের ব্রহ্মপুত্র উপত্যকা থেকে , বিশেষ করে গুয়াহাটি থেকে বেশ ক ’ টি বাংলা ছোট পত্রিকা বেরোত নিয়মিত । এখন তেমনটি হয় না । এখন গুয়াহাটি থেকে যে কয়েকটি পত্রিকা বেরোয় তার মধ্যে ধারে ও ভারে উল্লেখযোগ্য একটি পত্রিকা - মজলিশ সংলাপ । হালে প্রকাশিত হয়েছে ‘ সংলাপ ’- এর ১৫২তম সংখ্যা । সপ্তদশ বর্ষ প্রথম সংখ্যা , জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১ । পত্রিকার বর্ষসংখ্যাতেই জবর চমক । কোভিড পরিস্থিতি কাটিয়ে ওঠে বেরিয়েছে যদিও খানিকটা দেরি করে তবু সতেরোটি বছর ধরে ধারাবাহিক পত্রিকার প্রকাশ নিঃসন্দেহে এক অতীব গৌরবগাথা । নয়নশোভন একটি সাংকেতিক চিত্র সম্বলিত প্রচ্ছদ পত্রিকাটির পৃষ্ঠা ওল্টানোর আগে পাঠককে খানিকটা সময় আবদ্ধ করে রাখে নিশ্চিত । এর পর আছে প্রচ্ছদ নিয়ে খানিকটা ধন্দও । দুই পৃষ্ঠা জোড়া সূচিপত্রে বিষয়সূচির সঙ্গে কোনো ফাঁক না রেখেই জুড়ে দেওয়া হয়েছে পত্রিকা বর্ণনা । এবং সেই বর্ণনায় আছে প্রচ্ছদ - পলাক্ষী দাস । অথচ প্রচ্ছদের চিত্রটির নিচে স্বাক্ষর রয়েছে ‘ অর্পিতা ’ র । এবার সেই ‘ ভার ’- এর কথায় আসা যাক । ...