হালখাতা উৎসবের দিন গত হয়েছে কবেই । বইয়ের ব্যাবসা যাদের, তাদের বাইরে অন্য দোকানদারের সঙ্গে বইয়ের কোনও সম্পর্ক নেই । তবে প্রথমোক্তদের সম্পর্কও শুধু বই বিকিকিনির মধ্যেই সীমিত । ব্যতিক্রমীদের বাদ দিলে পাতা উলটে দেখার প্রয়োজনীয়তা কিংবা ইচ্ছে কোনটাই নেই । বই না হলেও গোটা বছরের জন্য এদের বরাদ্দ আছে এক হালখাতা । আজকাল তার যে কোনও দিন শুরু হয় পথ চলা , আবার শেষ পাতায় এসে পৌঁছোয় যে কোনও দিন । পয়লা বৈশাখের সেখানে কোনও তাৎপর্য নেই আজকাল। ঘরের অন্দরমহলের কথা ধরলে অ্যাভারেজ ব্যবসায়ী গৃহকর্তার যেখানে এই হাল , গৃহকর্ত্রীদের তখন সারা দিনের সঙ্গী টিভি ও মোবাইল । সেখানে হাজারো বিনোদের ঢালাও বন্দোবস্ত । এই হাল সবার। বইয়ের ব্যবসায়ীদের তবে কার সঙ্গে ব্যাবসা ? এমন প্রশ্ন উঠতেই পারে । তার উত্তর মিলবে এপাড়া ওপাড়ার বইয়ের দোকানে গেলে। বই বলতে সেখানে মূলত পাঠ্যপুস্তক। ঠেলার নাম বাবাজি। তবে সেখানেও অনলাইন ক্লাস , অনলাইন গ্রুপ ডিসকাশন জাতীয় বইবিহীন শিক্ষাপদ্ধতির প্রবর্তন হয়েছে এবং রমরমিয়ে চলছেও । তবু আজও , তেতো হলেও ছাত্রছাত্রীদের গিলতেই হয় কিছু বই। অ আ ক খ থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরের শ্রেনিবদ্ধ ব...
স্বপ্নের ফেরিওয়ালা