উনিশ আমাদের গর্ব, দহন যাপন আজীবন সেই দহনের সূত্র ধরেই আসেন চণ্ডীচরণ । উনিশের কথায় মনন জুড়ে ছলকে ওঠে লাল ব্যথায় হৃদয় উথলে ওঠে - নামটি কানাইলাল । ভাষার সূত্রে ছলচাতুরি, সতত স্বদেশ বিদেশ ভুলতে কি আর পারি তোমায়, ভাই দুরন্ত হিতেশ ? মাতৃভাষা - সত্য ভাষা, আমাদের নিঃশঙ্ক সত্যেন্দ্র ভাষা-গরজের আরো দুই নাম শচীন্দ্র ও বীরেন্দ্র । ভাষার কথায় অকারণে অসূয়া জাগে যখনই বুকের মধ্যে তুফান ওঠে, আসেন অতন্দ্র তরণী । বিদ্বেষ বিষে নদীর জল যখনই হয় ফেনিল আঁধার রাতে বাতির মতো পথটি দেখান সুনীল । উনিশ যবে হৃদয় জুড়ে ছড়ায় ব্যথার আঁচল মন-মুকুরে আসন পাতেন অবিচল সুকোমল । পারুল বোনটি কমলা - তোমায় ভুলিনি বিলক্ষণ যেমন হৃদয়ে চিরন্তন - সেনানী কুমুদরঞ্জন। আজ উনিশের পুণ্য দিনে এ কবিতার পদাবলি তোমাদেরই জন্য মাতৃভাষায় আজও কথা বলি শহিদ স্মরণে উনিশ পঙ্ক্তি, কবিতার অঞ্জলি। (উনিশটি অক্ষরসমৃদ্ধ উনিশ পঙ্ক্তির এই কবিতায় আছে এগারো শহিদের নামের উল্লেখ)।
স্বপ্নের ফেরিওয়ালা