Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১২৯

এসো ফিরে

  ফিরবে অরূপরতন হঠাৎ করে আজ দুপুরে এলো বার্তা ঘুরপথে, মারফতে। সে আসছে !! প্রতিধ্বনি আসে ফিরে ফিরে - সে আসছে, সে আসছে, সে আসছে। আমার হৃদমাঝারে পানসি ছুটে তরতরিয়ে খোলা হাওয়ায় মন উড়ে যায় খেয়াঘাটের শেষ সোপানে ভিড়বে তরী ঠিক যেখানে। পড়বে চরণ চিহ্ন যে তার ধন্য হবে নয়ন আমার,   হাতটি ধরে সুস্বাগতম ক্ষণে ভরবে দু'চোখ তৃষ্ণা নিবারণে।   বসে পাশাপাশি - দু' জনেই খুশি আবার এসেছে ফিরে হারানো সে দিন জুড়াই দু'নয়ন অপলক পলকে   মুচকির পথ ধরে অমৃত ভাষণে।     এরপর রোজ একটি প্রেমের কবিতা   পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক গরব আমার ভিন পথে ভিন দিশায় তবু এসো এমনি অকাল বেলায়। অভিসারে কাটুক বেলা রাত জুড়ে কল্পনাময় স্বপ্ন সকাল বেলায়।