Skip to main content

Posts

Showing posts with the label সুরমা_লুইত_সাহিত্যমেলা ৫

ছোটোদের নানান রকম - সজল পাল , ম্যাথম্যাজিক - সায়ন্তন পাল

পিতা পুত্রের অভিনব গদ্য সংকলন   এ অঞ্চলের খ্যাতিমান কবি , গল্পকার তথা শিশু সাহিত্যিক সজল পাল ও তাঁর সুযোগ্য পুত্র সায়ন্তন পালের একাধিক রচনা নিয়ে এক মলাটে গ্রন্থাকারে প্রকাশিত হলো ‘ ছোটদের নানান রকম ও ম্যাথম্যাজিক ’ গ্রন্থটি । অভিনব বলা চলে নিশ্চিত । কিন্তু শিশু , কিশোরদের জন্য এই গ্রন্থটিকে একটি অবশ্যপাঠ্য গ্রন্থ বলাটি অধিক যুক্তিসঙ্গত হবে নিঃসন্দেহে । শিশু মনস্তত্ত্বের গভীরে বিচরণ করে সাহিত্যের রসে তাকে ফুটিয়ে তোলার কাজটি সজল পাল মহাশয় ইতিপূর্বেও অত্যন্ত দক্ষতার সঙ্গে সেরে রেখেছেন । এবারেও তাঁর ব্যতিক্রম হয়নি । মোট ১১৯ পৃষ্ঠার এই গ্রন্থে সজল পাল মহাশয়ের রচনা আছে ৮৩ পৃষ্ঠা অবধি । এই রচনাসমূহকে তিনি তিনটি পর্বে ভাগ করে নিয়েছেন । প্রথম পর্ব জানবার নানা কথা । এই পর্বে রয়েছে মোট ১৫টি প্রাণী নিয়ে , তাদের বিশিষ্টতা নিয়ে শিশুদের জন্য এক তথ্যভিত্তিক মার্গদর্শন । বহু অজানা তথ্য এবং সেই তথ্যেরও বিশ্লেষণের মাধ্যমে শিশুমনে জাগিয়ে তোলার মতো অনুসন্ধিৎসা তৈরি করতে সক্ষম হয়েছেন এই রচনাকার । আছে ছবি সহ শিম্পাঞ্জি থেকে পিঁপড়ে অবধি বিভিন্ন রকম পশু পাখির বিচিত্র সব কাণ্ডকারখানার হদিশ । দ্ব...